গণনা কেন্দ্রে সুপারভাইজার হিসাবে কেবল কেন্দ্রীয় সরকারি কর্মচারীদেরই নিয়োগ করেছে নির্বাচন কমিশন। এই সিদ্ধান্তের প্রবল বিরোধিতা করে সুপ্রিম কোর্টে গেল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। দ্রুত শুনানির আবেদন জানানো হয়েছে। আগামী ৪ তারিখ, সোমবার রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল গণনা। তার আগে তৃণমূলের সর্বোচ্চ আদালতে আবেদন অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
এই বিষয়ে আরও খবর
রাজ্যে এবার দুই দফায় বিধানসভা নির্বাচন (Bengal Election 2026) হয়েছে। ২৩ তারিখ প্রথম ও ২৯ তারিখ দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হয়। ইভিএম এই মুহূর্তে স্ট্রংরুমে প্রবল নিরাপত্তা, নজরদারিতে রয়েছে। আগামী ৪ তারিখ গণনা। নির্বাচন কমিশন এবার গণনায় সুপারভাইজার হিসাবে শুধু কেন্দ্র সরকারের কর্মীদের নিযুক্ত করেছে। এই সিদ্ধান্ত নিয়েই ক্ষোভপ্রকাশ করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। কেন কেবল কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের নিয়োগ করা হবে? সেই প্রশ্ন তুলেছেন তৃণমূল নেতৃত্ব।
এবার এই বিষয়ে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হল তৃণমূল। আজ, শুক্রবার পয়লা মে সুপ্রিম কোর্টে এই বিষয়ে আবেদন করা হল। জরুরি ভিত্তিতে যাতে আগামী কাল, শনিবারই এই আবেদন গ্রহণ করে মামলার শুনানি হয়, সেই আর্জিও রাখা হয়েছে। প্রসঙ্গত, শনি ও রবিবার, ভোট গণনার আগে হাতে মাত্র দু’দিন সময়। এই স্বল্প সময়ের ব্যবধানে সুপ্রিম কোর্টে আবেদন অত্যন্ত উল্লেখযোগ্য। এমনই মনে করছে রাজনৈতিক মহল। প্রসঙ্গত, এই বিষয়ে নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল তৃণমূল। কিন্তু হাই কোর্ট সেই আবেদন খারিজ করে দেয়।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
লাগবে না ইথানল! ভারতের প্রথম ‘উড়ন্ত গাড়ি’ বানিয়ে নজির উত্তরাখণ্ডের তরুণের
-
‘রাত ২টো পর্যন্ত কাজ করেও হচ্ছে না’, মুখ্যমন্ত্রীর ‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচিতে খুশির হাওয়া হাওড়ার পতাকা বাড়িতে!
-
মহিলা সংরক্ষণ বিলে রাহুল-রিজিজু ‘ডুয়েল’! আসন পুনর্বিন্যাস নিয়ে তরজায় শাসক-বিরোধী
-
কুকুরের মাংস খান! তীব্র গরম থেকে বাঁচতে ‘আজব’ দাওয়াই
-
ছেলের মাসপূর্তিতে উপহারের সম্ভার! খেলনা থেকে মিক্সার মেশিন, দেখিয়ে কী বললেন ইউটিউবার সুস্মিতা?
নিবেদিত






