Advertisement
Advertisement
Yogi Adityanath

মোদির জন্যই মতুয়ারা সুরক্ষিত! যোগীর দাবিকে ‘ভাঁওতা’ বলে তৃণমূলের পালটা, ‘সুপ্রিম কোর্টে লড়ছেন মমতা’

শনিবার দুপুরে বাগদার বিজেপি প্রার্থী সোমা ঠাকুরের সমর্থনে জনসভা করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মঞ্চে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরও।

Advertisement
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: এপ্রিল ২৫, ২০২৬, ২২:০৬

link
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: এপ্রিল ২৫, ২০২৬, ২২:০৬

options
link
মোদির জন্যই মতুয়ারা সুরক্ষিত! যোগীর দাবিকে ‘ভাঁওতা’ বলে তৃণমূলের পালটা, ‘সুপ্রিম কোর্টে লড়ছেন মমতা’ zoom
বাগদায় সোমা ঠাকুরের সমর্থনে জনসভায় যোগী আদিত্যনাথ। ছবি: ফেসবুক

নরেন্দ্র মোদির জন্যই ভারতে মতুয়া সমাজের মানুষেরা সম্মানের সঙ্গে নাগরিকত্ব নিয়ে সুরক্ষিত বোধ করছেন! বাগদায় বিজেপির প্রার্থী সমর্থনে প্রচারে এসে এমনটাই দাবি করলেন  উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। সেই বক্তব্যের কড়া সামালোচনা করে তৃণমূলের পালটা, এসআইআরে মতুয়াদের নাম বাদ দিয়ে তাঁদের বেনাগরিক করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে লড়ছেন। ভাঁওতা দিয়ে গেলেন যোগী।

শনিবার দুপুরে বাগদার বিজেপি প্রার্থী সোমা ঠাকুরের সমর্থনে জনসভা করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মঞ্চে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরও। বাগদা বিধানসভাটি মতুয়া অধ্যুষিত। এখানে মতুয়ারাই নির্ণয়ক ভূমিকা নেন। স্বাভাবিকভাবেই রাজনৈতিক দলগুলি চেষ্টা করে মতুয়াদের কাছে টানার ৷ যোগী আদিত্যনাথও এদিন সেই চেষ্টাই করলেন। তিনি বলেন, “এখানে প্রচুর সংখ্যায় মতুয়া সম্প্রদায়ের মানুষের বসবাস। নরেন্দ্র মোদির জন্যই আজ ভারতে মতুয়া সমাজের মানুষেরা সম্মানের সঙ্গে নাগরিকত্ব নিয়ে সুরক্ষিত বোধ করছেন ৷”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তৃণমূল-সহ গোটা বিরোধীদের আক্রমণ করে তিনি বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার জন্য সিএএ করছিলেন, তখন কংগ্রেস তৃণমূল ও বামেরা তাঁর বিরোধিতা করেছিল ৷ ওই দলগুলি চায়না মতুয়ারা নাগরিকত্ব পাক।” পাশাপাশি স্বাভাবিক ভঙ্গিতেই তৃণমূলকে আক্রমণ করে বলেন, “পশ্চিমবঙ্গের পরিচিতি আজ গুন্ডাদের মাধ্যমে হচ্ছে। এটা খুব লজ্জার। তৃণমূলের গুন্ডারা এখন থেকেই লুকোনোর চেষ্টা করছে ৷ ৪ তারিখের পর তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করবে ৷ কিন্তু যেখানেই যাক, আমরা সেখান থেকে তাদের খুঁজে বার করব।”

বিজেপি তথা যোগী আদিত্যনাথের ‘মতুয়াপ্রেম’কে ‘ভাঁওতা’ বলে কড়া সমালোচনা করেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর ৷ তিনি বলেন, “সিএএ-এর মাধ্যমে নিঃস্বার্থ নাগরিকত্ব দেওয়ার কথা বলেছিলেন প্রধানমন্ত্রী। অথচ এসআইআরের নামে তাঁরাই এখন মতুয়াদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়ে বেনাগরিক করেছে। একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই মতুয়াদের স্বার্থে সুপ্রিম কোর্টে লড়াই করছেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ভাঁওতা দিয়ে গেলেন।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.