Advertisement
Advertisement
West Bengal Assembly Elections

তৃণমূলকে হারাতে ‘সাম্প্রদায়িক’ শক্তির সঙ্গে জোট কংগ্রেসের! ভরতপুরে প্রার্থী প্রত্যাহার হুমায়ুনের

ঘোষণা করেও ভরতপুর কেন্দ্রে প্রার্থী দিল না হুমায়ুন কবীরের আম জনতা উন্নয়ন পার্টি। তৃণমূল কংগ্রেসকে ওই কেন্দ্রে হারানোর জন্যই কংগ্রেস প্রার্থীকে সমর্থন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনই ইঙ্গিত দিইয়েছেন হুমায়ুন কবীর। সোমবার মুর্শিদাবাদে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। হুমায়ুনের দল ওই কেন্দ্রে প্রার্থী না দেওয়ায় ওই কেন্দ্রে নতুন করে রাজনৈতিক সমীকরণ দেখা দিল।

Advertisement
শাহজাদ হোসেন
শাহজাদ হোসেন

শেষ আপডেট: এপ্রিল ৮, ২০২৬, ১৭:০৭

link
শাহজাদ হোসেন
শাহজাদ হোসেন

শেষ আপডেট: এপ্রিল ৮, ২০২৬, ১৭:০৭

options
link
তৃণমূলকে হারাতে ‘সাম্প্রদায়িক’ শক্তির সঙ্গে জোট কংগ্রেসের! ভরতপুরে প্রার্থী প্রত্যাহার হুমায়ুনের zoom
ভরতপুরে প্রার্থী প্রত্যাহার হুমায়ুনের।

ঘোষণা করেও ভরতপুর কেন্দ্রে প্রার্থী দিল না হুমায়ুন কবীরের আম জনতা উন্নয়ন পার্টি। তৃণমূল কংগ্রেসকে ওই কেন্দ্রে হারানোর জন্যই কংগ্রেস প্রার্থীকে সমর্থন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনই ইঙ্গিত দিয়েছেন হুমায়ুন কবীর। সোমবার মুর্শিদাবাদে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। হুমায়ুনের দল ওই কেন্দ্রে প্রার্থী না দেওয়ায় ওই কেন্দ্রে নতুন করে রাজনৈতিক সমীকরণ দেখা দিল। এমনই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। প্রসঙ্গত, ভরতপুর বিধানসভা কেন্দ্রেরই বিধায়ক ছিলেন হুমায়ুন কবীর।

দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের বিধায়ক ছিলেন হুমায়ুন কবীর। কিন্তু পরে তিনি বিদ্রোহী হয়ে উঠেছিলেন। তৃণমূল ছেড়ে নতুন দল বানাবেন হুমায়ুন, সেই জল্পনার কথাও শোনা গিয়েছিল। পরবর্তীতে দল তাঁকে বহিষ্কার করে। আম জনতা উন্নয়ন পার্টি নামে নতুন দল তৈরি করেন হুমায়ুন। নতুন দলের রাজ্য সভাপতি করা হয়েছিল পীরজাদা খোবায়েব আমিনকে। বিধানসভার একাধিক আসনে প্রার্থী ঘোষণার কথাও জানিয়েছিলেন।

Advertisement

ভরতপুর বিধানসভায় পীরজাদা খোবায়েব আমিনকে প্রার্থী করেছিলেন হুমায়ুন। তিনি নিজে রেজিনগর ও নওদা আসন থেকে লড়াই করছেন। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে হারানোই একমাত্র লক্ষ্য। সেই কথা জানিয়ে আসছেন হুমায়ুন। কংগ্রেস নির্বাচনে লড়াইয়ের জন্য প্রার্থী ঘোষণা করেছিল। ভরতপুরে কংগ্রেসের প্রার্থী তৃণমূল কংগ্রেসের প্রাক্তন ব্লক সভাপতি আজারুদ্দিন মহম্মদ সিজার। তিনি সম্প্রতি অধীর চৌধুরীর হাত ধরে কংগ্রেস দলে যোগ দেন। তাকেই কংগ্রেস প্রার্থী করেছেন। 

ভরতপুর বিধানসভায় পীরজাদা খোবায়েব আমিনকে প্রার্থী করেছিলেন হুমায়ুন। তিনি নিজে রেজিনগর ও নওদা আসন থেকে লড়াই করছেন। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে হারানোই একমাত্র লক্ষ্য। সেই কথা জানিয়ে আসছেন হুমায়ুন।

কংগ্রেস প্রার্থীকে সমর্থন করা ও জেতানোর জন্যও হুমায়ুন কবীরের দল ভরতপুরে প্রার্থী দিল না। সেই কথাই জানা গিয়েছে। ৬ এপ্রিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল। কিন্তু আম জনতা পার্টির থেকে প্রার্থী মনোনয়নপত্র জমা দেননি। সেই নিয়ে তীব্র জল্পনা তৈরি হয়েছিল। তাহলে কি পীরজাদা দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছেন? পরে দল থেকে বার্তা দেওয়া হয়। কংগ্রেসকে সমর্থনের জন্যই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। তাহলে ‘সাম্প্রদায়িক’ শক্তির সঙ্গে অলিখিত জোট করল কংগ্রেস? সেই প্রশ্নও উঠেছে।

জানা গিয়েছে, আজারুদ্দিন সিজারের সঙ্গে হুমায়নের সুমধুর সম্পর্ক রয়েছে। তাই তৃণমূল কংগ্রেস প্রার্থী মুস্তাফিজুর রহমান সুমনকে হারাতে নয়া কৌশল অবলম্বন হুমায়নের। এই কেন্দ্রে বাম সমর্থিত আরএসপি প্রার্থী মহম্মদ শফিউল্লা, বিজেপির অনামিকা ঘোষ-সহ মোট ১০ জন মনোনয়ন জমা দিয়েছেন। নতুন এই সিদ্ধান্তে মুর্শিদাবাদের রাজনীতিতে নতুন সমীকরণ দেখা দিল।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.