রাজ্যে বিধানসভা নির্বাচনে ভোটগণনা চলছে। তবে দার্জিলিং জেলার সমতলে একটি কেন্দ্রেও গণনা শুরু হয়নি বলে খবর। শিলিগুড়িতে পোস্টাল ব্যালটের ট্রাঙ্ক খোলা ছিল! সেই অভিযোগ করে তৃণমূল কংগ্রেস। গণনা কেন্দ্রের বাইরে শুরু হয় জোর গুঞ্জন। তৃণমূল কংগ্রেসের তরফে এই বিষয়ে অভিযোগ দায়ের হয়। তদন্তের দাবি তোলা হয়েছে। সেই কারণেই ভোটগণনা শুধু হয়নি বলে খবর।
এই বিষয়ে আরও খবর
আজ, সোমবার সকাল আটটা থেকে রাজ্যে ভোটগণনা শুরু হয়। কমিশনের নিয়মমতো পোস্টাল ব্যালট গণনা শুরু হয় আগে। সেই গণনা শেষ হলে ইভিএম খোলা হবে। রাজ্যের বিভিন্ন গণনাকেন্দ্রে গণনা চলছে। তবে উলটো ছবি দেখা গেল পাহাড়ে। দার্জিলিং জেলার সমতলের একটি কেন্দ্রেও গণনা শুরু করা সম্ভব হয়নি! এদিন সকাল থেকেই শিলিগুড়ি কলেজের সামনে দফায় দফায় উত্তেজনা দেখা যায়।
শিলিগুড়িতে পোস্টাল ব্যালট গণনা শুরুর জন্য ট্রাঙ্ক নিয়ে আসা হয়েছিল। শিলিগুড়ি কেন্দ্রের পোস্টাল ব্যালটের ছ’টি ট্রাঙ্ক গণনাকেন্দ্রে নিয়ে আসা হয়। দেখা যায়, পাচটি ট্রাঙ্কের তালা খোলা রয়েছে! কেন আগে থেকে ট্রাঙ্ক খোলা হল? তাহলে কি পোস্টাল ব্যালটে কারচুপি হল? সেই অভিযোগ তোলেন তৃণমূল নেতা, প্রার্থীরা। নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করা হয়। গণনা শুরু হল না। ওই গণনা কেন্দ্রে দার্জিলিংয়ের তিনটি আসনের ভোটগণনা হচ্ছে। তিনটি আসনেই গণনা বন্ধ রয়েছে বলে খবর। শিলিগুড়ি কেন্দ্রে তৃণমূলের প্রার্থী গৌতম দেব। বিজেপির শঙ্কর ঘোষ ওই কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
বিপিএল তালিকাভুক্তের ৪ তলা বাড়ি, দেন আয়কর! ‘অযোগ্য’ ছাঁটার আশ্বাস খাদ্যমন্ত্রীর
-
‘ধরনা তুলে নিন’, ‘ককরোচ’ নেতৃত্বের সঙ্গে বৈঠকের পরই আর্জি কেন্দ্রের, অনশন ভাঙলেন সোনম!
-
ভঙ্গুর তৃণমূলকে টেক্কা দেওয়া চ্যালেঞ্জ? ‘রক্তে রাঙা একুশে’ নিয়ে সোশাল মিডিয়ায় প্রচারে কংগ্রেস
-
পুরী যেতে পারেননি? এবার উলটো রথেই বাড়িতে বানান জগন্নাথদেবের পছন্দের এই ৫ ভোগ
-
‘আমার শরীরে…’, মেসিরা হারতেই রাতারাতি ‘মালামাল’ মিয়া খালিফা! কীভাবে ১৬ কোটি আয় করলেন?
নিবেদিত






