শহরের অন্যতম পুরনো জনপদ। বরানগর। বহু ঘাট। ইতিহাস উঁকি মারে নানা পুরনো বাড়ির আবডাল থেকে। ডাচ কুঠিও ছিল এককালে। পাটশিল্পের গুরুত্বপূর্ণ কেন্দ্রও। ভুলে গেলে চলে না, শ্রীরামকৃষ্ণ ভাবান্দোলনের সঙ্গেও জড়িয়ে রয়েছে এই বরানগর। শ্রীরামকৃষ্ণের দেহত্যাগের পর এই বরানগরের একটি পোড়ো বাড়িতে ঠাঁই নিয়েছিলেন নরেন্দ্রনাথ দত্ত ও অন্যান্য সন্ন্যাসী শিষ্য। ১৮৯৭ সালে বাড়িটা যদিও সম্পূর্ণ ভেঙে পড়ে। এছাড়াও, অবন ঠাকুরের গুপ্ত নিবাস ছিল এই বরানগরেরই। ইতিহাসের এমন গলিঘুঁজি তন্নতন্ন খুঁজলেও, আজ অবধি বরানগরকে প্রায় নিপাট ভূগোলবেত্তা দার্শনিকের মতো ‘গামলা’ বলেননি কেউ, সেখানকার তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee) ছাড়া।
তিনি নির্ভীক– এ নিয়ে সংশয় নেই কোনও। বারবারই বলেছেন, ‘বিরোধী প্রার্থী যত বেশি শক্তিশালী হবেন, রাজনৈতিক ময়দানে লড়াই করতে তত বেশি ভালো লাগবে।’ তাঁর প্রতি ব্যক্তিগত আক্রমণও কিছু কম হয়নি। অভিনেতা এবং মেয়ে বলেই বিপক্ষ বাড়তি হুল
শানিয়ে রাখবে, এ নিয়ে তিনি পুরোদস্তুর নিশ্চিত।
আরও পড়ুন:
তৃণমূলে ২০২১ সালে যোগদানের আগে তিনি অবশ্য আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ায় কর্মরত ছিলেন না। এমনকী, তিনি অরিন্দম চক্রবর্তী বা বিমলকৃষ্ণ মতিলালের ঘনিষ্ঠ দর্শনের ছাত্রীও ছিলেন না। তিনি বঙ্গসিনেমার নায়িকা– আপাতত বাংলা সিনেমার পাশে না দাঁড়িয়ে বরানগরে দাঁড়িয়েছেন। এমএলএ হিসেবে তাঁকে দেখতে পাওয়া যায় না, এরকম অভিযোগ অবশ্য বরানাগরিকদের নেই। ২০২৪ সালে তিনি বরানগরে চমৎকার একটি উদ্যোগ নিয়েছিলেন, যার নাম ছিল ‘সম্পূর্ণা’। যার উদ্দেশ্য ছিল বালিকা বিদ্যালয় ও কো-এড স্কুলে বসানো হবে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন। তার কতটুকু কী বাস্তবে ঘটেছে, আমজনতা নিশ্চয়ই ঠাওর করতে পারবেন।
তিনি নির্ভীক– এ নিয়ে সংশয় নেই কোনও। বারবারই বলেছেন, ‘বিরোধী প্রার্থী যত বেশি শক্তিশালী হবেন, রাজনৈতিক ময়দানে লড়াই করতে তত বেশি ভালো লাগবে।’ তাঁর প্রতি ব্যক্তিগত আক্রমণও কিছু কম হয়নি। অভিনেতা এবং মেয়ে বলেই বিপক্ষ বাড়তি হুল
শানিয়ে রাখবে, এ নিয়ে তিনি পুরোদস্তুর নিশ্চিত। যদিও তাঁর ব্যক্তিগত আক্রমণে মতি নেই। তিনি কাজের মধ্য দিয়েই উত্তর দিতে চান সমালোচনার। বাঁকুড়ায় তাঁর গাড়ি লক্ষ্য করে বিরোধীদের ঢিল এসে পড়েছিল। যদিও চোট পাননি।
ছিলেন বাঁকুড়ার, এখন খাস বরানগরের মেয়ে হয়ে উঠেছেন। মেয়েদের অধিকার রক্ষার জন্য আন্দোলন গঠন করে বারবার সোচ্চার হয়েছেন তিনি। বরানগরের জলনিকাশির সমস্যা এখনও আছে, এ নিয়ে সায়ন্তিকা চিন্তিত বটে। শুধু জল নয়, বিপক্ষে রয়েছে সজলও– ঘোষ, বিজেপির পক্ষ থেকে বরানগরে তিনিই দাঁড়িয়েছেন।
বাঙালির ইতিহাস নেই– বারেবারে এই উক্তি ঘাড়ে চেপেছে আমাদের। সায়ন্তিকা কিন্তু ইতিহাস সংরক্ষণের ব্যাপারেও নজর দিয়েছেন। গত বছরের ফেব্রুয়ারি মাসের কাণ্ড। তিনি বরানগরের রাজকুমারী গার্লস হাই স্কুলে অমূল্য রতন খুঁজে পান। তা একটি বাইবেল। ১৮৬৫ সালের! সেই বাইবেল নাকি মাত্র দু’খানিই ছাপা হয়েছিল। এবং এ বইয়ের পাতা নাকি সোনায় বাঁধানো! একটি রয়েছে গোয়ার এক চার্চে। সত্বর সায়ন্তিকা সেই বইখানার জরুরি সংরক্ষণের আর্জি করেছিলেন। বাঙালির চিরাচরিত ইতিহাসবিস্মৃতির ধাত ছেড়ে এহেন কাণ্ড বিশেষ চোখে পড়ে কি?
ছিলেন বাঁকুড়ার, এখন খাস বরানগরের মেয়ে হয়ে উঠেছেন। মেয়েদের অধিকার রক্ষার জন্য আন্দোলন গঠন করে বারবার সোচ্চার হয়েছেন তিনি। বরানগরের জলনিকাশির সমস্যা এখনও আছে, এ নিয়ে সায়ন্তিকা চিন্তিত বটে। শুধু জল নয়, বিপক্ষে রয়েছে সজলও– ঘোষ, বিজেপির পক্ষ থেকে বরানগরে তিনিই দাঁড়িয়েছেন। দিন কয়েক আগে প্রচারাভিযানে ‘গো ব্যাক’ স্লোগানও শুনতে হয়েছে সায়ন্তিকার প্রচার মিছিলকে। বিপক্ষ বিজেপি, তাঁরা এত গো-ভক্ত, কেন যে তারা ‘গো ব্যাক’ বলল, এ নিয়ে যদিও দার্শনিক সায়ন্তিকার কোনও চিন্তার ঢেকুর ওঠেনি। জল ও সজলের বিপক্ষে তিনি কতদূর বরানাগরিকদের প্রিয় স্কিপার হয়ে উঠবেন, তা-ই এখন দেখার।
সর্বশেষ খবর
-
যেন তিনিই চ্যাম্পিয়ন! ট্রফি দিয়েও পোডিয়াম থেকে নামতে নারাজ ট্রাম্প! বিদ্রুপ গ্যালারিতে
-
‘ফুরায় এ জীবনের সব লেনদেন’! বিশ্বকাপ হাতছাড়া হতেই সরে দাঁড়ানোর ইঙ্গিত স্কালোনির
-
হাসপাতালের গাফিলতিতে ‘চারপেয়ে সন্তানে’র মৃত্যু! পুলিশের দ্বারস্থ পরিবার
-
জুলাইয়ের অভিশাপ পিছু ছাড়ল না মেসিদের! চতুর্থবার ফাইনালে স্বপ্নভঙ্গ আর্জেন্টিনার
-
রাতজাগায় ইতি, বিশ্বকাপ শেষে উমার অপেক্ষায় বাঙালি
নিবেদিত


