Advertisement
Advertisement
Mamata Banerjee

শাখাওয়াতের বাইরে থেকে টানা ফেসবুক লাইভ! মমতার নিশানায় ‘গুজরাটি যুবক’ আসলে কে?

স্ট্রংরুম থেকে বেরিয়ে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন মমতা। নিজের মোবাইলে একটি ভিডিও দেখিয়ে মুখ্যমন্ত্রী বলেন, 'যে যুবক স্লোগান দিচ্ছেন, চেঁচামেচি করছেন, তিনি তো গুজরাট থেকে এসেছেন।'

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১, ২০২৬, ১৫:২৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১, ২০২৬, ১৫:২৫

options
link
শাখাওয়াতের বাইরে থেকে টানা ফেসবুক লাইভ! মমতার নিশানায় ‘গুজরাটি যুবক’ আসলে কে? zoom
শাখাওয়াত মেমোরিয়াল থেকে বেরনোর সময় নিজের ফোনের ভিডিও দেখালেন মমতা।

ইভিএমে কারচুপি হতে পারে, এই আশঙ্কায় বৃহস্পতিবার বিকেলে ভিডিও বার্তায় প্রার্থীদের স্ট্রংরুম পাহারা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বৃষ্টি মাথায় নিয়ে রাত ৮ টা নাগাদ নিজেই পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। পালটা শাখাওয়াত মেমোরিয়ালের সামনে টানা বিক্ষোভ চলে বিজেপির। প্রায় ৪ ঘণ্টা পর, স্ট্রংরুম থেকে বেরিয়ে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে মমতা বলেন, বিজেপি কর্মীদের সঙ্গে ওই বিক্ষোভে নাকি উপস্থিত ছিলেন এক গুজরাটি যুবকও। মোবাইলে একটি ভিডিও দেখিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “গণনাকেন্দ্রের বাইরের এলাকা ঝগড়ার জায়গা নয়। যে যুবক স্লোগান দিচ্ছেন, চেঁচামেচি করছেন, তিনি তো গুজরাট থেকে এসেছেন। এটা আমার জায়গা। চাইলে আমি ১০ হাজার লোক জড়ো করতে পারি। এটা আমার জায়গা।”

মুখ্যমন্ত্রীর নিশানায় ‘গুজরাটি যুবক’ আসলে কে? নিজেই ক্যামেরার সামনে মুখ খোলেন তিনি। জানা গিয়েছে, ওই যুবকের নাম দীপ প্রজাপতি। তিনি বলেন, ‘এটা ভারত। আর আমি এই দেশের নাগরিক। আমি যেখানে খুশি যেতে পারি। পশ্চিমবঙ্গে আমার আত্মীয়র বাড়ি। আমি এখানে বেড়াতে এসেছি। পশ্চিমবঙ্গের অবস্থা আমি ভালো করেই জানি। এই পরিস্থিতি দেখে প্রতিবাদ করেছি।’ যদিও তিনি কোথাকার বাসিন্দা এই প্রশ্ন করা হলে, এড়িয়ে যান ওই যুবক।

Advertisement

দু’টি পর্বে বিধানসভা ভোট মিটতেই শাখাওয়াত মেমোরিয়াল স্কুলের সামনে ধুন্ধুমার পরিস্থিতি। বৃহস্পতিবার রাতে খোদ মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) স্ট্রংরুমে পাহারায় থাকাকালীন বাইরে তৃণমূল-বিজেপির সংঘাতে উত্তপ্ত হয় পরিস্থিতি। মুখ্যমন্ত্রীর আশঙ্কা প্রকাশের পরেই শুক্রবার সকাল থেকে কার্যত বজ্রআঁটুনি শাখাওয়াত মেমোরিয়ালের নিরাপত্তা ব্যবস্থায়। ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে স্কুল চত্বর। পুলিশ-বাহিনীর সংখ্যা প্রায় দ্বিগুণ করা হয়েছে। শাখাওয়াত মেমোরিয়ালের বাইরের গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি।  অন্যদিকে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরের এলাকা ঘিরে ফেলা হয়েছে গার্ডরেলে। বৃহস্পতিবারের ঘটনার পর কার্যত স্ট্রংরুম ঘিরে স্ট্রং নিরাপত্তায় নজর দিয়েছে কমিশন। 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.