বিক্ষিপ্ত ঘটনা ছাড়া বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের (Bengal Election 2026) প্রথম দফার ভোট মোটের উপর শান্তিপূর্ণই কেটেছে। আর ভোট প্রথমার শেষপর্বে হাওড়ায় রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সদর দপ্তর বেলুড় মঠে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে গিয়ে তিনি রামকৃষ্ণ পরমহংসদেবকে প্রণাম জানান তিনি। মঠের মহারাজদের সঙ্গে কথা বলেন তিনি। অন্যদিকে, এদিনই নিজের নির্বাচনী জনসভা শেষে কলকাতার জৈন মন্দির পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এই বিষয়ে আরও খবর

নিজে বাঁচুন আর অপরকে বাঁচান, জৈন মন্দির থেকে এই বার্তাই দিলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরও বলেন, ধর্ম যার যার, কিন্তু উৎসব সবার। প্রথম দফার ভোট নিয়ে মমতা বলেন, “এবার প্রচুর মানুষ ভোট দিয়েছেন। যেহেতু অনেক মানুষের নাম বাদ গিয়েছে তাই কেউ আর রিস্ক নেননি। এটা গুড সাইন। নাগরিকত্ব ও এসআইআর নিয়ে সকলেই ভয়ে রয়েছেন। তাই সবাই ভোট দিয়েছেন।” তাঁর অভিযোগ, আগে অনেকেই ভোট দিতেন না। সিপিএমের আমলে ভোটের সময় বড় বড় বিল্ডিংয়ে তালা লাগিয়ে রাখা হত। কিন্তু এখন মানুষ সুযোগ পান ভোট দেওয়ার। ভোটাররাই সিদ্ধান্ত নেন। জৈন মন্দিরে দাঁড়িয়ে মমতা আরও বলেন, “মুখ্যমন্ত্রী নয়, আমাকে আপনাদের পরিবারের সদস্য মনে করুন।”

উল্লেখ্য, প্রথম দফার নির্বাচনে বাংলায় বিকেল পাঁচটা পর্যন্ত প্রায় ৯০ শতাংশ ভোট পড়েছে। আর এদিনই দ্বিতীয় দফার নির্বাচনের প্রচারে কৃষ্ণনগরে দাঁড়িয়ে মোদি বলেন, “গত ৫০ বছরের মধ্যে এবার বাংলায় রেকর্ড ভোটদান হয়েছে। এত বছরে এই প্রথম হিংসা মুক্ত ভোট দেখছে বাংলা। ভোটদানে সব পুরনো রেকর্ড ভেঙে গিয়েছে।” এই ইস্যুতে নির্বাচন কমিশনের ভূয়সী প্রশংসা করেন তিনি। এরপরই হাওড়ার বেলুড় মঠে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে
নিবেদিত






