জয়ের পর বিজয়বার্তায় বদলা নয়, ‘বদলাও’য়ের বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যও ভোট পরবর্তী হিংসায় রং না দেখে কড়া ব্যবস্থা নেওয়ার আর্জি জানান। এই আবহে দলের বার্তা মেনেই কাজ করলেন বহরমপুরের জয়ী বিজেপি প্রার্থী সুব্রত মৈত্র ও সিউড়ির জয়ী বিজেপি প্রার্থী জগন্নাথ চ্যাটার্জি। বহরমপুরে দখল হয়ে যাওয়ার পৌর পরিষেবা কেন্দ্র ও সিউড়িতে তৃণমূলের কার্যালয়ে থেকে বিজেপির পতাকা খুলে নিয়ে কর্মীদের কড়া বার্তা দিলেন তাঁরা।
এই বিষয়ে আরও খবর
রাজ্যে প্রথমবার ক্ষমতা দখল করেছে বিজেপি। আর তারপর থেকেই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে হিংসার খবর সামনে আসছে। তৃণমূলের একাধিক পার্টি অফিস ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটছে। দিকে দিকে তৃণমূল কর্মী এমনকী প্রার্থীদেরও মারধর করা হচ্ছে। হেনস্তা হতে হচ্ছে দলের সমর্থকদের। এই আবহে ভিন্ন চিত্র দেখা গেল বহরমপুরে। রাজ্যে ক্ষমতা দখলের পর এলাকার পৌর পরিষেবা কেন্দ্র দখল করে নিয়েছিল বিজেপি। সেই বিষয়টি নজরে আসতেই দলের কর্মী সমর্থকদের কড়া বার্তা দিয়েছেন জয়ী বিজেপি প্রার্থী সুব্রত মৈত্র। পৌর পরিষেবা কেন্দ্র থেকে দলের পতাকা নিজে হাতে খুনে দেন তিনি। তারপর কর্মীদের বার্তা দেন, বহরমপুরে কোনও দলীয় কার্যালয় দখল করা যাবে না, কোথাও ভাঙচুর করা যাবে না। যদিও এর পিছনে কংগ্রেস ও তৃণমূল কর্মীরা থাকতে পারেন বলেও অভিযোগ করেন ভাবী বিধায়ক সুব্রত।
অন্যদিকে, আজ সকালে সিউড়িতে তৃণমূলের প্রধান কার্যালয় দখল করে নেন বিজেপি কর্মীরা। তৃণমূলের হোর্ডিং, ব্যানার, পতাকা খুলে বিজেপির পতাকা লাগিয়ে দেওয়া হয়। এই খবর বিজেপির জয়ী প্রার্থী জগন্নাথ চ্যাটার্জি জানতে পারার পরই ঘটনাস্থলে আসেন। অবিলম্বে তৃণমূলের পার্টি অফিস থেকে বিজেপির পতাকা খুলে নেওয়া হয়। পাশাপাশি কড়া ভাষায় দলের কর্মীদের বার্তা দেন তিনি। জগন্নাথ জানান, এটা বিজেপির সংস্কৃতি নয়। এরপরে বিজেপির কেউ যদি এই কাজ করতে আসেন তাহলে পুলিশকে কড়া পদক্ষেপ নেওয়ার বার্তা দিয়েছেন জগন্নাথ।
সুব্রত বলেন, “এগুলো আমাদের সংস্কৃতি নয়। বহরমপুর শহরে গতকাল তৃণমূল ও কংগ্রেসের কর্মীরা বিভিন্ন জায়গায় তৃণমূলের ফ্ল্যাগ-ফেস্টুন খুলে, ভাঙচুর করে বিজেপির ফ্ল্যাগ ফেস্টুন লাগিয়ে দিচ্ছে। বিজেপি কর্মীরা এসব করছে না। এই কাজের জন্য ধিক্কার জানাই। এই কাজকে সমর্থন করি না। বিজেপির কেউ যদি এরকম কোনও কাজ করে থাকলে আমরা নিজেরা গিয়ে সেই জায়গাগুলি উন্মুক্ত করব।”
নির্বাচনের রেজাল্টের পর রাজ্যজুড়ে হিংসার ঘটনায় রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন। তিনি জানিয়ে দিয়েছেন, বাংলায় ভোট পরবর্তী হিংসা কোনওভাবেই বরদাস্ত করা হবে। কেউ গণ্ডগোলে জড়িত থাকলে, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে দল। তাঁদের দল থেকে বহিষ্কার করা হবে। হিংসা রুখতে রং না দেখে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য মুখ্যসচিবকে বার্তা দিয়েছেন শমীক।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
পেনাল্টি মিসেও জোড়া গোলে মহানায়ক মেসি, অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা
-
‘আপনার নেতৃত্বে সোনার বাংলা গড়ে তুলব’, মোদিকে আবেগঘন চিঠি শুভেন্দুর
-
সর্বকালের সেরা, ‘হ্যান্ড অফ গডে’র দিন বিশ্বকাপে গোলের রেকর্ড ভাঙলেন GOAT মেসি
-
বাজেটে বরাদ্দ ৫০ কোটি, প্রসার ঘটবে ভাষা-সংস্কৃতির, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে ধন্যবাদ মূল মানতার
-
‘আসল’ তৃণমূলে গিয়ে মমতার চেয়ারে টান! ফিরহাদ, অরূপ-সহ একগুচ্ছ নেতাকে শোকজ কালীঘাটের
নিবেদিত






