Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬

সংযুক্ত আরব আমিরশাহি সম্পর্কে এই অজানা তথ্যগুলি না জানলেই নয়

ওই দেশেতে সর্বসুখ এমনই বিশ্বাস...

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২১, ২০১৯, ১৪:০৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২১, ২০১৯, ১৪:০৫

options
link
সংযুক্ত আরব আমিরশাহি সম্পর্কে এই অজানা তথ্যগুলি না জানলেই নয় zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বয়সে অনেক নবীন। ঠিক যেন তন্বী তরুণী। আপামর বিশ্বের কাছে স্বপ্নপুরীসম। বিলাসে, আভিজাত্যে অতুলনীয়। আবার অন্যদিকে, অপরাধ জগতের কেউকেটাদের পারফেক্ট হাইডআউট বা গোপন আস্তানা। সব বিশেষণগুলিকে একত্রিত করলে যে নামটা মাথায় আসে তারই কথা বলছি। ইউএই বা সংযুক্ত আরব আমিরশাহি। পশ্চিম এশিয়ার ওমান উপসাগর ও পারস্য উপসাগর ঘেরা এই দেশের সঙ্গে ভারতের নিবিড় সম্পর্ক। কারণ, দেশের মধ্যে সংখ্যালঘু ভারতীয়রাই। অবশ্যই প্রবাসী। দেশের জনসংখ্যার ২৭.১৫ শতাংশ। অফুরান তেলের খনি, প্রাচুর্য ও বৈভবের সংমিশ্রণে তৈরি এই দেশ যেন স্বপ্নালোক। আর আজ, ২ ডিসেম্বর তাদের ৪৬তম জাতীয় দিবসে এই বিশেষ প্রতিবেদনে রইলো আরব আমিরশাহীর কিছু অজানা তথ্য। পড়ে দেখুন তো আগে জানতেন কি না!

১- সাতটি আমিরশাহিকে সংযুক্ত করে বিশ্বের মানচিত্রে আত্মপ্রকাশ করে আরব দুনিয়ার এই দেশ। দেশের রাজধানী আবু ধাবি হল বৃহত্তম আমিরশাহি। গোটা দেশের আয়তনের ৮৭ শতাংশ রাজধানীর দখলে। ক্ষুদ্রতম হল আজমান, মাত্র ২৫৯ কিমি যার আয়তন।

Advertisement

1b

২- যদিও আবু ধাবি বৃহত্তম তবুও জনসংখ্যায় এগিয়ে দুবাই আমিরশাহি। আর কে না জানে জনপ্রিয়তায় দুবাই-ই হল বিশ্বের অগ্রণী ভ্রমণস্থান।

21

৩- দেশে ভিনদেশিদেরই আধিক্য বেশি। আরব দুনিয়ার বাসিন্দা এখানে সংখ্যায় নগন্য।

৪- আমিরশাহিতে পুলিশের চোখে দুলো দিয়ে পালানো বেশ মেহনতের কাজ। এমনটা ভেবে থাকলে বিপদ। কারণ, দুবাই পুলিশের ভাঁড়ারে রয়েছে ল্যামবর্ঘিনি, বেন্টলি এবং ফেরারির মতো ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস গাড়ি।

41

৫- গৃহিণীর জন্য ১৫ হাজার মার্কিন ডলারের উপহার কিনতে হবে? হাতে সময়ও নেই বেশি? কুছ পরোয়া নেহি। এই দেশে আছে গোল্ড এটিএম। হ্যাঁ, ঠিক পড়েছেন- সোনা। সেই এটিএম-এ টাকা ঢোকালেই মিলবে দামি গয়না ও সোনার ঘড়ির মতো জিনিস।

51

৬- আরব দুনিয়ার এই দেশের এক শীর্ষ মৌলবির তথ্য অনুযায়ী, বিশ্বের উচ্চতম বিল্ডিং বুর্জ খলিফার ৮০ তলার উপরে যাঁরা বাস করেন তাঁদের রমজানের সময় অতিরক্তি ২-৩ মিনিট অপেক্ষা করতে হয় ইফতারের জন্য। কারণ, উঁচুতে সূর্যকে বেশ কিছুক্ষণ দেখতে পান তাঁরা।

৭- আবু ধাবির মাসদার শহর পুরোপুরি সৌরশক্তি ও অন্যান্য বিকল্প শক্তিতে নির্ভরশীল। প্রাইভেট গাড়ি এ শহরে নিষিদ্ধ। পরিবহণ ব্যবস্থা এখানে ইলেকট্রিক গাড়ি, পরিশুদ্ধশক্তির গাড়ি এবং ব্যক্তিগত পড কারের উপরই টিকে রয়েছে। ভাবুন, দূষণের কোনও নামগন্ধ নেই।

111

৮- বুর্জ খলিফার আদতে নাম রাখা হয়েছিল বুর্জ দুবাই। কিন্তু রিসেশনের সময় এই বিল্ডিং নির্মাণে আবুধাবি সাহায্য করেছিল বলে শেখ খলিফার নামে এর নামকরণ হয়।

121

৯- আবুধাবিতেই রয়েছে বিশ্বের বৃহত্তম ইনডোর বিনোদন পার্ক ফেরারি ওয়ার্ল্ড।

131

১০- বিশ্বের কর্মরত ক্রেনের ২৫ শতাংশই দেখা যাবে দুবাইয়ে। এই দেশ অনবরত নির্মীয়মাণ। উন্নতির কোনও বিরাম আছে কি?

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.