সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অমানবিকতার নজির গড়তে দেখা গেল জার্মানিতে৷ এক মাসের শিশুকন্যাকে ইবে ই-কমার্স সাইটে বিক্রির বিজ্ঞাপন দেওয়া হল জার্মানির উত্তর রাইন ওয়েস্টফালিয়ায়৷ জানা গিয়েছে, বিজ্ঞাপনে শিশুটির ছবি পর্যন্ত দেওয়া হয়েছিল৷ সেখানে লেখা ছিল, ‘৪০ দিনের শিশু মারিয়া৷ বিক্রি আছে৷’
এই বিজ্ঞাপন ই-কমার্স সাইটে প্রকাশিত হওয়ার কয়েক মিনিটের মধ্যেই ভাইরাল হয়ে যায় সেটি৷ সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে গোটা ঘটনাটি প্রকাশ্যে আসার পর থেকেই বিতর্কের পারদ চড়ছে৷ ঘটনাটি সম্পর্কে জানতে পেরেই ৩০ মিনিটের মধ্যে ওয়েবসাইটের তরফ থেকে সেটিকে সরিয়ে দেওয়া হয়৷ জানা গিয়েছে শিশুটির দাম ধার্য করা হয়েছিল ৪,৫০০ পাউন্ড৷
বাণিজ্যিক ওয়েবসাইটের তরফ থেকে জানানো হয়েছে, এই ধরনের ঘটনা ওয়েবসাইটে প্রথমবার হয়নি৷ গ্রাহকরা ঘটনার বিরুদ্ধে নিজেদের অভিযোগ জানিয়েছেন৷
গোটা বিষয়টি কোনও গুজব না সত্যিই এমন ঘটনা ঘটেছিল তাই খতিয়ে দেখছে পুলিশ৷ সেই সঙ্গে খোঁজ চলছে অভিযুক্তরও৷
সর্বশেষ খবর
-
পাঁশকুড়া ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত পাচার! দুর্নীতিদমন শাখার হাতে গ্রেপ্তার দালাল, কতদূর ছড়িয়ে জাল?
-
জেরায় একাধিক অসঙ্গতি, তারাপীঠ অগ্নিকাণ্ডে গ্রেপ্তার হোটেল মালিকের ছেলে
-
মুসলিমদের জন্য কেন আলাদা বেসিন! মার্কিন বিমানবন্দরের প্রস্তাব পত্রপাঠ খারিজ টেক্সসের গভর্নরের
-
আশিসের মৃত্যুর তদন্তে ফরেনসিক টিম-তৎপর সিআইডি, নজরে টিআরডিএ-র পুরনো দুর্নীতির অভিযোগও
-
‘হাম দো হামারে দো’, এবার দু’য়ের বেশি সন্তান ঠেকাতে আইন আনছে স্বাস্থ্যদপ্তর!