সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের রাসায়নিক কারখানায় বিষাক্ত গ্যাস লিক করে ভয়াবহ বিস্ফোরণ। মর্মান্তিক এই দুর্ঘটনায় মৃত্যু হল অন্তত ১৫ জনের। শুক্রবার সকালে এই দুর্ঘটনা ঘটেছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ফয়জলাবাদ জেলার মালিকপুর এলাকায়। ভয়াবহ এই দুর্ঘটনার তথ্য প্রকাশ্যে আসার পর জোরকদমে শুরু হয়েছে উদ্ধারকাজ। আশঙ্কা করা হচ্ছে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছেন আরও বহু মানুষ।
পাক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে গ্যাস লিক করছিল ওই আঠা কারখানার। যার জেরে ব্যাপক বিস্ফোরণের সঙ্গে ফেটে যায় কারখানার একটি বয়লার। বিস্ফোরণের অভিঘাত এতটাই ছিল যে, কারখানার একটি বড় অংশ কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়। ফয়জলাবাদের ডেপুটি কমিশনার রাজা জাহাঙ্গির আনোয়ার বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পরই সেখানে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এলাকায়। ধ্বংসস্তূপের নিচ থেকে ১৫ জনের দেহ উদ্ধার করা হয়েছে। আহত ৭ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
সর্বশেষ খবর
-
‘চিনা সরকারই দায়ী’, নেপাল বিপর্যয় থেকে বেঁচে ফিরে বেজিংকে দুষছেন উত্তরপাড়ার পর্যটক
-
রেললাইনের ফিটনেস চেক! দুর্ঘটনা এড়াতে বিরাট উদ্যাগ রেলের, শিয়ালদহে ট্র্যাকের স্বাস্থ্য পরীক্ষায় বিশেষ মেশিন
-
মহাপ্রলয়ে মৃত ৮০৪, তিন মাস আগে হিমবাহের তথ্য চেয়েছিল নেপাল, চিনের গড়িমসিতেই বিপর্যয়!
-
বারাসতে বড় ম্যাচ ঘিরে হঠাৎই জটিলতা, ৬ সেপ্টেম্বর নৈশালোকে ডার্বির চেষ্টা আইএফএ-র
-
রাগের মাথায় লিভ-ইন পার্টনারকে সঙ্গে নিয়ে সাততলা থেকে মরণঝাঁপ তরুণীর! তারপর…