সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাইল্যান্ডের একটি স্কুলে আগুনে পুড়ে মৃত্যু হল ১৮ স্কুল ছাত্রীর৷ প্রায় তিন ঘণ্টার চেষ্টায় দমকল আগুন নিয়ন্ত্রণে আনে৷ মৃতা ছাত্রীদের বয়স ৫-১২ বছর৷ কীভাবে আগুন লাগল সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেনি পুলিশ ও দমকল কর্মীরা৷ শিশুদের দেহগুলি এতটাই ঝলসে গিয়েছে যে বাবা-মায়েরাও তাদের শনাক্ত করতে পারেননি৷ পুলিশ জানিয়েছে, রবিবার স্থানীয় সময় রাত ১১টা নাগাদ আগুন লাগে ওই স্কুল ভবনটিতে৷ ওই খ্রিস্টান প্রাথমিক স্কুলের তরফে জানানো হয়েছে, সম্ভবত শর্ট সার্কিট থেকে এই আগুন লাগতে পারে৷ অগ্নিকাণ্ডের ঘটনায় গুরুতর আহত হয়েছে পাঁচজন শিশু ছাত্রী৷ ২০ জনকে নিরাপদে সরানো সম্ভব হয়েছে৷ আজ সকাল থেকে স্কুলেই বিক্ষোভ দেখান অভিভাবকরা৷
সর্বশেষ খবর
-
আঞ্চলিক মিষ্টির জিআই ট্যাগ নিয়ে তৎপর বঙ্গ বিজেপি! ‘মিষ্টি হাব’ তৈরিরও পরিকল্পনা শমীকদের
-
এবার সপ্তাহে ৬ দিনই শান্তিনিকেতনে ‘হেরিটেজ ওয়াক’, দ্রুত টিকিট মিলবে অনলাইনেও
-
লরি চাপা পড়ে মাইকেল ক্লার্কের গাড়ি! আইপিএল শেষে বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনা
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ