সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে নারকীয় হত্যাকাণ্ড। একটি দরগার মধ্যে একই পরিবারের ছয়জন-সহ ১৯ জনকে কুপিয়ে খুন করা হল। স্থানীয় ডেপুটি কমিশনার লিয়াকত আলি চাথা জানিয়েছেন, লাহোর থেকে ২০০ কিমি দূরে সারগোধা জেলার একটি গ্রামে মহম্মদ আলি গুজ্জরের দরগায় ঘটেছে এই ঘটনা। জানা গিয়েছে, দর্শনার্থীদের টানতে টানতে নিয়ে যাওয়ার পর তাঁদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ কেয়ারটেকার ওয়াহিদ ও ইউসুফ-সহ পাঁচজনকে নিজেদের হেফাজতে নিয়েছে।
সূত্রের খবর, নিজেদের পাপস্খলন করতেই ওই দরগায় আনাগোনা ছিল ইসলাম ধর্মাবলম্বীদের। সেখানে দরগার কেয়ারটেকারদের হাতে মার পর্যন্ত খেতে রাজি হত তাঁরা। কিন্তু এই ঘটনায় পূণ্যার্থীদের টেনে হিঁচড়ে তারপর কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে পাপস্খলন প্রক্রিয়ার সময়। এক প্রত্যক্ষদর্শীর বয়ান অনুযায়ী, দরগার রক্ষণাবেক্ষণের দায়িত্ব পাওয়া নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা চলছিল। তার মধ্যেই ওই ১৯ জন নৃশংসভাবে খুন হন। ঘটনার পরপরই দরগা সংলগ্ন এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়। পলাতকদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
সর্বশেষ খবর
-
বন্ধুর স্ত্রী ও সন্তানকে নিয়ে নৌকাবিহারে রাহুল গান্ধী! ‘এরা কারা রাহুলজি?’ খোঁচা গিরিরাজের
-
শুধু কঙ্গোয় ২০০০ জনের মৃত্যু! রেকর্ড গতিতে ছড়াচ্ছে মারণ ইবোলা, সতর্ক বিশ্ব স্বাস্থ্য সংস্থা
-
বেনোজল-দুর্নীতি রুখতে নিচুস্তরে খোলনলচে বদল, ১২ জেলা সভাপতিকে সরাচ্ছে বঙ্গ বিজেপি!
-
‘ইতিহাস ওঁকে সম্মানের সঙ্গে মনে রাখবে’, কয়লা কাণ্ডে ‘কলঙ্কমুক্ত’ মনমোহনকে নিয়ে আবেগী সোনিয়া
-
লক্ষ্য বাংলার ঐতিহ্য রক্ষা, এবার সল্টলেক-নিউটাউন-রাজারহাটেও চলবে ট্রাম! শুরু সমীক্ষা