সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উচ্চশিক্ষার ইচ্ছে ছিল মেয়ের৷ কিন্তু অর্থের বড় অভাব৷ আর তাই বিদেশে গিয়ে লেখাপড়া করার ইচ্ছে থেকেই আজব কাণ্ড ঘটালেন রাশিয়ার এক তরুণী৷ ফলাও করে নিজের কুমারীত্ব নিলাম করলেন তিনি৷ তাঁর এই কাণ্ড দেখেই চোখ কপালে উঠেছে মানুষের৷
গোটা বিশ্বেই লেখাপড়া নিয়ে মানুষের সচেতনতা বৃদ্ধির চেষ্টা চলছে৷ তার জন্য বহু স্বেচ্ছাসেবি সংগঠন এগিয়ে আসছে ছাত্র-ছাত্রীদের সাহায্যে৷ কিন্তু তা সত্বেও থেকে যায় অর্থাভাব৷ বিদেশে লেখাপড়ার খরচ চালাতে বহু মহিলা বেছে নেন দেহব্যবসার পথ৷ আবার অনেকেই বয়স্ক ব্যক্তিদের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পরেন৷ কিন্তু রাশিয়ার এরিয়ানা এই পন্থাগুলি অবলম্বন করেননি৷ তিনি অনলাইনে নিজের কুমারীত্ব নিলামের প্রক্রিয়া শুরু করেন৷
আর এরপরেই যেন এক ঝটকায় বদলে গেল তাঁর ভাগ্য৷ তাঁর কুমারীত্বের দাম ১৩০,০০০ পাউন্ড থেকে নিলামে শুরু হল৷ সোজা পথে যে টাকার জোগাড় করতে চাননি এরিয়ানা, এমনটা নয়৷ কিন্তু তাতে বিশেষ সুবিধা হয়নি৷ আর তাই সহজে অনেকটা টাকা উপার্জন করতেই এই পথ বেছে নিয়েছেন তরুণী৷
এই টাকা দিয়ে ডাক্তারি পড়তে চান তিনি৷ যদিও এরিয়ানা জানিয়েছেন তাঁর এই সিদ্ধান্তের বিষয়ে কিছুই জানেন না তাঁর পরিবারের সদস্যরা৷ আর পরিবারের মানুষের সিদ্ধান্তের কথা ভেবে বিশেষ চিন্তিতও নন তিনি৷ নিজেকে একজন ‘স্বাধীন’ মানুষ দাবি করে এরিয়ানা বলেছেন, ‘এমন কারও সঙ্গে যৌন সম্পর্কে জড়িয়ে লাভ কি যে আগে আমার কুমারীত্ব নষ্ট করবেন এবং তারপর আমায় ঠকাবেন?’
সর্বশেষ খবর
-
বৃদ্ধের খাবারে ঘুমের ওষুধের কড়া ডোজ, আলমারি ‘সাফ’ করে গায়েব পরিচারিকা!
-
পরিবর্তনের দুর্গোৎসবে শুধু ‘বড়’ নয়, ‘ছোট’দের পুজোর উদ্বোধনেও মুখ্যমন্ত্রী, তৈরি হচ্ছে তালিকা
-
কলকাতায় বিশ্বকাপারদের হ্যাটট্রিক! ব্রাজিল-উরুগুয়ের পর ফের বিদেশি প্রতিপক্ষের বিরুদ্ধে খেলবে ভারত
-
কলকাতার বধূকে চাকরির লোভ দেখিয়ে বাংলাদেশে পাচার! অবশেষে সীমান্ত পেরিয়ে ফিরলেন মধুমিতা
-
৪ নেতাকে সাসপেন্ড, এক্তিয়ার মনে করিয়ে ডায়মন্ড হারবারের সভানেত্রীকে শোকজ করল বিজেপি!