নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশে এবারের বাজেটে হিন্দুদের ধর্মীয় উৎসব পালনের জন্য বরাদ্দ করা হল ২০০ কোটি টাকা৷ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৬-১৭ আর্থিক বছরের বাজেট প্রস্তাবনায় বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ প্রস্তাবনাটি পেশ করেন৷
এদিন তিনি জানান, বাংলাদেশে এই মুহূর্তে প্রায় ২৪ হাজার মন্দির আছে৷ তার মধ্যে ৫০০টি মন্দিরে শিশুশিক্ষার প্রকল্প চালু থাকায় এগুলির অবস্থা তুলনামূলক ভাল৷ বাকিগুলিতে মেরামত ও সংরক্ষণের প্রয়োজন রয়েছে৷ বহুদিন আগেই ‘হিন্দু কল্যাণ ট্রাস্ট’ নামে একটি অর্থ সংরক্ষণকারী সংস্থা প্রতিষ্ঠা করা হয়৷ এই সংস্থার সামান্য আয় থেকে মন্দিরগুলির জন্য প্রয়োজনীয় উন্নয়নমূলক কাজের খরচ চালানো হয়৷ মুহিত নিজের বক্তৃতায় নারায়ণগঞ্জের লাঙলবন্দের কথা উল্লেখ করেন৷ হিন্দুদের এই তীর্থস্থানটিতে প্রতি বছর দেশবিদেশের অগণিত হিন্দু পুণ্যার্থী পুণ্যস্নান করে থাকেন৷ এটির পরিকাঠামোগত উন্নয়ন প্রয়োজন বলে দাবি মুহিতের৷
সর্বশেষ খবর
-
‘ইসলামই শ্রেষ্ঠ’, মন্তব্য কর্নাটকের মন্ত্রীর, হিন্দু ধর্মকে হেয় করার অভিযোগ বিজেপির
-
ঠোঁটে সারাক্ষণ কৃষ্ণনাম, সাধু বেশে আশ্রয় নিয়ে একের পর এক মঠে লুট! তারপর…
-
নেপালের দুর্যোগে ভাসবে উত্তরপ্রদেশ? ফুঁসছে নারায়ণী-গণ্ডক, প্লাবনের শঙ্কায় সতর্কতা একাধিক জেলায়
-
পাথর হয়েছিল পিত্তথলিতে, অস্ত্রোপচার হল অ্যাপেনডিক্স! কাঠগড়ায় এনআরএস হাসপাতাল
-
হবু স্ত্রী ইউরোপের রাজকন্যা! বিলাওয়াল ভুট্টোর বিয়ে নিয়ে জল্পনা, কী বলছে পাকিস্তান পিপলস পার্টি?