সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজের অঞ্চলের ভয়াবহ অবস্থার কথা আন্তর্জাতিক আসরে তুলে ধরত মেয়েটা। কীভাবে সন্ত্রাসে স্তব্ধ হয়ে গিয়েছে তার চারপাশ, সে সব কথাই সে লিখে লিখে জানাত পৃথিবীকে। আর তার জেরেই তালিবানি হামলার শিকার হতে হয়েছিল মালালা ইউসুফজাইকে। পরবর্তীকালে নোবেল শান্তি সম্মান পান তিনি। যদিও এই পুরো ব্যাপারটাকেই নাটক বলে অভিহিত করলেন এক পাক নেত্রী।
[ ‘অরুন্ধতীকে লক্ষ্য করে পাথর ছুড়তে দ্বিধা করবে না নিক্ষেপকারীরা’ ]
২০১২ সালে মালালার উপর হওয়া হামলা পুরোটাই ছিল চিত্রনাট্যমাফিক, এমনটাই দাবি তুললেন মুসারত আহমেদজেব। ইমরান খানের দলের(পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ) সদস্য ছিলেন তিনি। বিস্ফোরক এই সাংসদ সম্প্রতি উর্দু সংবাদপত্র উম্মত-কে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, মালালার মাথায় আদৌ বুলেট বিঁধেছিল কি না, তা নিয়ে সন্দেহ আছে তাঁর। কেননা তাঁর দাবি, সোয়াটে যখন সিটি স্ক্যান করা হয় তখন মালার মাথায় বুলেটের অস্তিত্ব মেলেনি। পরে পেশোয়ারে সেনা হাসপাতালে নিয়ে একই কাজ করা হলে বুলেটের কথা বলা হয়। এবং সে সময় যাঁরা মালালর চিকিৎসা করেছিলেন, তাঁরা সরকারের থেকে যথোপযুক্ত পুরস্কার পেয়েছেন বলেও দাবি তাঁর। পাক ওই নেত্রীর আরও দাবি যে, বিবিসি-র জন্য মালালার গুল মকাই ছদ্মনামে ব্লগ লেখা ইত্যাদি পুরোটাই হয়েছে চিত্রনাট্যমাফিক। সে সময় মালালা পড়তে লিখতেও জানতেন না। আমেরিকার এক ব্যক্তি গিয়ে তাঁকে বেশ কয়েক মাস প্রশিক্ষণ দেয়। এই ঘটনা যে ঘটানো হবে তার ছক কষা হয়েছিল বহু আগে।
[ প্রতিবেশীর হাতে ধর্ষিতা ২২ মাসের শিশু, চলছে বাঁচার লড়াই ]
কিন্তু এতদিন পরে এই কথা কেন তুললেন ওই সাংসদ তা অবশ্য স্পষ্ট নয়। দলের তরফে দাবি, দলীয় বিধিভঙ্গের অভিযোগে আগেই বরখাস্ত করা হয়েছে মুসারতকে। সুতরাং তাঁর কোনও মন্তব্যের জন্য দল দায়ী নয়।
সর্বশেষ খবর
-
কাচ ঢাকা কালো গাড়িতে অভিষেক, ঝুলতে ঝুলতে যাতায়াত নিরাপত্তারক্ষীদের! ‘যুবরাজে’র বিরুদ্ধে এফআইআর
-
হেপাইটাইটিস বি পজিটিভ রোগীর ত্বকে সফল অস্ত্রোপচার, দেবেন মাহাত মেডিক্যালে অসাধ্যসাধন
-
জোড়া গোলে স্বপ্নের ফেরিওয়ালা কেন, শেষ ষোলোয় ইংল্যান্ড, বিশ্বকাপে কঙ্গোর রূপকথায় ইতি
-
অযোধ্যা পাহাড়ের হোটেলে গা ঢাকা দিয়েও হল না শেষরক্ষা, কীভাবে এসটিএফের জালে অদিতির স্বামী দেবরাজ?
-
খাস কলকাতায় নাবালিকাকে ‘গণধর্ষণ’, গ্রেপ্তার ২ অভিযুক্ত