সুকুমার সরকার, ঢাকা: বাংলাদেশের নারায়ণগঞ্জের আড়াই হাজার থানায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামি লিগের চার সদস্যকে কুপিয়ে ও পুড়িয়ে হত্যা মামলায় ২৩ জন দোষীকে মৃত্যুদণ্ডের নির্দেশ দিল আদালত। দোষীদের মধ্যে রয়েছেন বাংলাদেশ ন্যাশনাল পার্টির (বিএনপি) এক সদস্যও। আদালতের সরকারি কৌঁসুলি জসমিন আহমেদ এই ঘোষণার কথা নিশ্চিত করেছেন বলে ঢাকার সংবাদমাধ্যম সূত্রে খবর।
[চারবার এভারেস্টের শিখরে পৌঁছে ইতিহাস অরুণাচলের দুই সন্তানের জননীর]
বুধবার দুপুরে নারায়ণগঞ্জের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক কামরুন নাহার এই রায় ঘোষণা করেন। রায় দানের সময় ওই ঘটনায় দোষী সাব্যস্ত হওয়া ১৯ জন আদালতে উপস্থিত ছিল। দোষীরা হল দালিম, ইয়াকুব আলি, রফিক, হালিম, রুহেল, সাহাবুদ্দিন, লিয়াকাত আলি মাস্টার, সিরাজউদ্দিন, ইদ্রিস আলি, মহম্মদ হোসেন, আবু কালাম, আহদ আলি, হজিরউদ্দিন, ফারুক হোসেন, গোলাম, আব্দুল হেয়। হাজির ছিল বিএনপি’র সহ-সভাপতি আবুল বাশার কাশুও। বাকি চারজন পলাতক।
[মেট্রোয় মহিলাদের গোপন ভিডিও তুলে কী হাল হল এই ব্যক্তির]
২০০২ সালের ১২ মার্চের ঘটনা। আওয়ামি লিগের কর্মী বারেক, ফারুক, কবীর ও বাদলকে জালাকান্দিতে নিজেদের বাড়ি থেকে তুলে নিয়ে গিয়েছিল। ছাত্র লিগের সদস্য ছিলেন বারেক। বিএনপি সহ-সভাপতি আবুল বাশারের নেতৃত্বেই তুলে নিয়ে যাওয়া হয়েছিল তাঁদের। পরে তাঁদের নৃশংসভাবে কুপিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়। ২০১৪ সালের ২১ অক্টোবর আওয়ামি লিগের স্থানীয় সাংসদ নজরুল ইসলামকে সোনার কোটপিন পরিয়ে আওয়ামি লিগে যোগ দিয়েছিলেন এই হত্যা মামলার মূল দোষী আবুল বাশার।
সর্বশেষ খবর
-
কাচ ঢাকা কালো গাড়িতে অভিষেক, ঝুলতে ঝুলতে যাতায়াত নিরাপত্তারক্ষীদের! ‘যুবরাজে’র বিরুদ্ধে এফআইআর
-
হেপাইটাইটিস বি পজিটিভ রোগীর ত্বকে সফল অস্ত্রোপচার, দেবেন মাহাত মেডিক্যালে অসাধ্যসাধন
-
জোড়া গোলে স্বপ্নের ফেরিওয়ালা কেন, শেষ ষোলোয় ইংল্যান্ড, বিশ্বকাপে কঙ্গোর রূপকথায় ইতি
-
অযোধ্যা পাহাড়ের হোটেলে গা ঢাকা দিয়েও হল না শেষরক্ষা, কীভাবে এসটিএফের জালে অদিতির স্বামী দেবরাজ?
-
খাস কলকাতায় নাবালিকাকে ‘গণধর্ষণ’, গ্রেপ্তার ২ অভিযুক্ত