সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজের ঠাকুরদা, ঠাকুমা ও কাকাকে খুনের (Murder) অভিযোগে আমেরিকায় গ্রেপ্তার করা হল ২৩ বছরের এক ভারতীয় তরুণকে। তিনজনকেই তিনি গুলি করে খুন করেছেন বলে অভিযোগ। পুলিশ ও মার্কিন (US) সংবাদমাধ্যম সূত্রে এমনটাই জানা যাচ্ছে। ওই তরুণ গুজরাট থেকে মার্কিন মুলুকে গিয়েছিলেন বলে জানা যাচ্ছে।
পুলিশ ও প্রশাসন সূত্রে জানানো হয়েছে, ঘটনাটি ঘটে সোমবার স্থানীয় সময় সকাল ৯টা নাগাদ। প্রতিবেশীদের অভিযোগ ওই সময়ই তাঁরা গুলি চালানোর শব্দ শুনেছেন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেখেন দিলীপকুমার ব্রহমভাট (৭২) ও বিন্দু ব্রহমভাট (৭২) ঘটনাস্থলে পড়ে রয়েছেন মৃত অবস্থায়। ওই দম্পতির পুত্র ৩৮ বছরের যশকুমারকেও রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। তাঁর শরীরে বেশ কয়েকটি বুলেট গিঁথে থাকতে দেখা যায়। পরে হাসপাতালে মৃত্যু হয় তাঁরও।
[আরও পড়ুন: উত্তরকাশীর ঘটনা দেখাল কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, শেষ কথা মানুষের মগজাস্ত্রই]
তদন্ত শুরু করতেই পুলিশের সন্দেহ ঘনায় ২৩ বছরের ওম ব্রহমভাটের উপরে। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। পরে ওই তরুণকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর ব্যবহৃত আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়েছে। ওই বন্দুক তিনি অনলাইনে কিনেছিলেন বলে জানা যাচ্ছে। গুজরাট থেকে এসে তিনি ঠাকুরদা-ঠাকুমার সঙ্গে থাকতেন বলে জানা গিয়েছে।
ঠিক কী কারণে খুন? তা এখনও বোঝা যায়নি। তবে প্রতিবেশীদের দাবি, এর আগেও ওই পরিবারে গার্হস্থ্য অশান্তি এমন তীব্র আকার ধারণ করেছিল পুলিশ এসেছিল। এবারও তেমনই কোনও অশান্তি থেকেই এমন ঘটনা ঘটে গেল, সেই সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে।
[আরও পড়ুন: মোদি যদি হন ভারতের পরবর্তী মহাকাশচারী! জবাবে কী বললেন নাসা প্রধান?]
সর্বশেষ খবর
-
বৃদ্ধের খাবারে ঘুমের ওষুধের কড়া ডোজ, আলমারি ‘সাফ’ করে গায়েব পরিচারিকা!
-
পরিবর্তনের দুর্গোৎসবে শুধু ‘বড়’ নয়, ‘ছোট’দের পুজোর উদ্বোধনেও মুখ্যমন্ত্রী, তৈরি হচ্ছে তালিকা
-
কলকাতায় বিশ্বকাপারদের হ্যাটট্রিক! ব্রাজিল-উরুগুয়ের পর ফের বিদেশি প্রতিপক্ষের বিরুদ্ধে খেলবে ভারত
-
কলকাতার বধূকে চাকরির লোভ দেখিয়ে বাংলাদেশে পাচার! অবশেষে সীমান্ত পেরিয়ে ফিরলেন মধুমিতা
-
৪ নেতাকে সাসপেন্ড, এক্তিয়ার মনে করিয়ে ডায়মন্ড হারবারের সভানেত্রীকে শোকজ করল বিজেপি!