সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চোরাশিকারের অভিযোগে ২৫ জন ভারতীয়কে আটক করল শ্রীলঙ্কা (Sri Lanka)। জানা গিয়েছে, তাঁরা সকলেই পেশায় মৎস্যজীবী। শনিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে তাঁদের আটক করেছে লঙ্কার নৌবাহিনী। মৎস্যজীবীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও খবর। তাঁদের মুক্তির দাবিতে ইতিমধ্যেই কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন মৎস্যজীবীদের পরিবার। উল্লেখ্য, অক্টোবর মাসেও একইভাবে শ্রীলঙ্কায় আটক হয়েছিলেন ভারতীয় মৎস্যজীবীরা।
[আরও পড়ুন: ৩৭০ ধারা বিলোপ কি বৈধ? রায় দেবে সুপ্রিম কোর্ট]
উল্লেখ্য, অক্টোবর মাসেই আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের অভিযোগে ২৭ জন ভারতীয় মৎস্যজীবীকে গ্রেপ্তার করে শ্রীলঙ্কার নৌবাহিনী। এই ঘটনা প্রকাশ্যে আসতেই সতীর্থদের মুক্তির দাবিতে তামিলনাড়ুর রামেশ্বরমের মৎস্যজীবী সমিতির সদস্যরা ধর্মঘট শুরু করেন। ধর্মঘটে শামিল হন তামিলনাড়ুর প্রায় ৭ হাজার মৎস্যজীবী। তার পরে অবশ্য আটক করা মৎস্যজীবীদের মুক্তি দিয়েছে শ্রীলঙ্কা। নভেম্বর মাসে দেশে ফিরেছেন তাঁরা।
[আরও পড়ুন: ভারতে ফের চওড়া হচ্ছে করোনার থাবা, সংক্রমণের শীর্ষে কোন রাজ্য?]
সর্বশেষ খবর
-
সিপিএম-আরএসপি দ্বন্দ্ব চরমে! চূড়ান্ত হলো না দুই কেন্দ্রে উপনির্বাচনের প্রার্থী
-
‘নিখোঁজ’ বিডিও কীভাবে পাচ্ছেন বেতন? প্রশান্ত বর্মনের মামলায় সিআইডিকে ‘ভর্ৎসনা’ হাই কোর্টের
-
তসলিমার বক্তৃতা নিয়ে প্রশ্ন স্কুলের পরীক্ষায়! ‘লেখাকে অত সহজে নির্বাসিত করা যায় না’, খোঁচা লেখিকার
-
মণ্ডপের বদলে এবার গঙ্গাতেই প্রতিমা নিরঞ্জন, বিতর্ক কাটিয়ে এবার থিমে কোন চমক দেবে টালা প্রত্যয়?
-
শেফালির ঝড়, দীপ্তির দুরন্ত ঘূর্ণি! বাংলাদেশকে উড়িয়ে ১০ এশিয়া কাপের ১০ আসরেই ফাইনালে ভারত