সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রায় ঘোষণা হল নারায়ণগঞ্জ হত্যা মামলার। সোমবার, ওই হত্যা মামলায় ২৬ জন অপরাধীকে মৃত্যুদণ্ডের নির্দেশ দিল বাংলাদেশের একটি আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামীদের মধ্যে রয়েছে বাংলাদেশ সশস্ত্র সেনার অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল তারেক সঈদ-সহ নুর হুসেন নামের এক আওয়ামি লিগের নেতাও।
২০১৪-র ২৭ এপ্রিল, ঢাকা-নারায়ণগঞ্জ লিঙ্ক রোড থেকে আওয়ামি লিগের নেতা ও নারায়ণগঞ্জের কাউন্সিলার নজরুল ইসলাম, তার পাঁচ সহকর্মী ও চন্দন কুমার সরকার নামে এক আইনজীবীকে অপহরণ করে হত্যা করে অভিযুক্তরা। ওই হত্যাকাণ্ড সংগঠিত হওয়ার পরই গা ঢাকা দিয়েছিল কর্নেল তারেক সঈদ, নুর হুসেনরা। নূরকে কলকাতা থেকে গ্রেপ্তার করে পুলিশ, তাকে বাংলাদেশে নিয়ে যাওয়া হয়। নিহত নজরুল ইসলামের পরিবারের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড সংগঠিত করা হয়েছিল।
সর্বশেষ খবর
-
সাতসকালেই কলকাতায় ইডির অভিযান, টোল প্লাজা দুর্নীতিতে দেশের ১৪ জায়গায় একযোগে তল্লাশি
-
‘মিশনে সাফল্য আসুক’, দেবতার চরণে রকেটের মডেল অর্পণ করে পুজো দিলেন ইসরো চেয়ারম্যান
-
বিরামহীন বৃষ্টিতেই অশনি সংকেত! খনি এলাকায় ধস, ফুঁসছে ডিভিসির জল
-
আসল নকল অদল-বদল! উত্তরপ্রদেশে পিএনবি ব্যাঙ্কের লকারে ১৭ কোটির জাল নোট, তদন্তে পুলিশ
-
কলকাতা লিগের ডার্বিতে নামার আগে সামনে ইউনাইটেড, কোন চিন্তা ভাবাচ্ছে ইস্টবেঙ্গলকে?