সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:এবার আমেরিকার স্কুল চত্বরে চলল গুলি। ফুটবল ম্যাচ নিয়ে উত্তেজনার জেরে মধ্যরাতে বন্দুকবাজারের হামলায় ৪ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় ১২ জন আহত হয়েছে। শুক্রবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে সে দেশের মিসিসিপি প্রদেশে।
মিসিসিপি প্রদেশের রাজধানী শহর হল জ্যাকসন। জানা গিয়েছে, জ্যাকসন থেকে ১৯০ কিলোমিটার দূরের লেল্যান্ডের একটি স্কুল চত্বরে গুলি চলে। খবর পাওয়ামাত্র ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। আহতদের মধ্যে চার জন্যের অবস্থা গুরুতর। তাদের এয়ারলিফট করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্যে। লেল্যান্ডের প্রধান সড়কের উপরে গুলি চলেছে বলে জানিয়েছে মেয়র জন লি। কোনও সন্দেহভাজনকে চিহ্নিত করতে পারেনি পুলিশ। এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি বলেও জানা গিয়েছে।
সাধারণত শুক্রবার রাতে জনবহুল থাকে লেল্যান্ডের প্রধন সড়কটি। স্থানীয় অধিবাসীরা সপ্তাহান্তে ঘরে ফেরা উদযাপন করেন। আমেরিকায় রীতি রয়েছে কমিউনিটি ইভেন্টে স্কুলগুলি প্রাক্তন ছাত্রদের স্বাগত জানায়। সেই সময় ফুটবল খেলা-সহ একাধিক ইভেন্ট হয়ে থাকে। আচমকাই এমন হুল্লোড়ের মধ্যে এলোপাথাড়ি গুলি চলে। তাতেই ৪ জনের মৃত্যু হয়েছে। কমপক্ষে ১২ জন আহত। এলাকা ঘিরে ফেলে তদন্ত শুরু করেছে পুলিশ।
সর্বশেষ খবর
-
স্ত্রী সুনীতা একা, কোমলকে আগলে গণপতি দর্শনে গোবিন্দা, ভগবানকে সাক্ষী রেখে প্রেমে সিলমোহর!
-
মাঝরাতে কমান্ডো অভিযান যোগীরাজ্যে! এনকাউন্টারে খতম স্ত্রী, পুত্র-সহ ২ পুরোহিত খুনে অভিযুক্ত
-
কিউবাকে ‘ব্যর্থ রাষ্ট্র’ বলে তোপ! রাষ্ট্রসংঘে ট্রাম্পের মন্তব্যের পরই ওয়াক আউট হাভানার
-
শিল্ডে প্রথম ম্যাচে মোহনবাগানের কাঁটা দুই প্রাক্তন, আজ কলকাতা লিগের ট্রফি দেবেন ক্রীড়ামন্ত্রী
-
পুজোর মুখে পাথরশিল্পে ‘লাল সংকেত’! বন্ধের মুখে ১৯৩ ক্রাশার