সুকুমার সরকার, ঢাকা: সপ্তমীর সকালেই বাংলাদেশের পাশাপশি দুটি জেলায় এলিট ফোর্স র্যাবের সঙ্গে গুলি বিনিময়ে ৪ জঙ্গি নিহত হয়েছে। শনিবার সকালে গাজীপুর সদর উপজেলার হারিনাল ও টাঙ্গাইল সদরের কাগমারিতে জঙ্গি আস্তানায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা অভিযানে নামলে গুলি বিনিময় ঘটে। এতে গাজীপুরে দুই জন এবং টাঙ্গাইলে দুই জঙ্গি নিহত হয়।
গোপনে খবর পেয়ে শনিবার ভোরে গাজীপুরের হরিনালে আতাউর রহমানের বাড়ি ঘিরে রাখে র্যাব। পরে সকাল সাড়ে ৯ টারদিকে অভিযান শুরু হয়। এদিন সকালেই টাঙ্গাইল সদর উপজেলার কাগমারি আজহার মুন্সির বাড়িতে র্যাবের সঙ্গে গুলি বিনিময়ে দুই জঙ্গি নিহত হয়।
ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল অতিরিক্ত কমিশনার ছানোয়ার হোসেন জানান, নব্য জেএমবির ঢাকা বিভাগীয় কমান্ডারসহ কয়েকজন ওই বাড়িতে রয়েছে- এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।
সর্বশেষ খবর
-
এখনই চূড়ান্ত নয়, ওবিসি জটিলতায় একাদশ-দ্বাদশের নিয়োগপত্র প্রদান স্থগিত!
-
টানা অনশনে শারীরিক অবস্থার অবনতি! হাসপাতালে নিয়ে যাওয়া হল ঝাড়খণ্ডের ‘ওয়াংচুক’কে
-
চিনা মাঞ্জায় গলা কাটল বাইক আরোহী পুলিশ অফিসারের! মা ফ্লাইওভারে বাড়ল টহলদারি
-
ইন্দিরা হত্যাকারীর ছেলে লড়বেন পাঞ্জাব ভোটে! প্রার্থীতালিকা ঘোষণা অকালি দল ওয়ারিসের
-
কৌশিকী অমাবস্যায় তারাপীঠে তিনদিন মদ বিক্রি বন্ধ! মদের দোকান নিয়ে কী প্রস্তাব?