Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৫ আশ্বিন ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
Las Vegas

ফের রক্তাক্ত আমেরিকা, বন্দুকবাজের গুলিতে মৃত ৫, পুলিশ দেখেই আত্মঘাতী যুবক!

এই ঘটনায় গুরুতর আহত হয়েছে বছর তেরোর এক বালক। তার অবস্থা আশঙ্কাজনক।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৬, ২০২৪, ১৬:২০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৬, ২০২৪, ১৬:২০

options
link
ফের রক্তাক্ত আমেরিকা, বন্দুকবাজের গুলিতে মৃত ৫, পুলিশ দেখেই আত্মঘাতী যুবক! zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বন্দুকবাজের হামলায় রক্তাক্ত আমেরিকা। লাস ভেগাসের দুটি আবাসনে হামলা চালায় এক উন্মত্ত যুবক! এই ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ৫ জনের। গুলির আঘাতে গুরুতর আহত হয়েছে বছর তেরোর এক বালক। তার অবস্থা আশঙ্কাজনক। এর পরই ওই ব্যক্তিকে ধরতে যায় পুলিশ। কিন্তু পুলিশকে দেখেই নিজের বন্দুক থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হয় অভিযুক্ত। ঘটনার তদন্ত জারি রেখেছে পুলিশ।

সংবাদ সংস্থা এপি সূত্রে খবর, সোমবার রাতে লাস ভেগাসের দুটি আবাসনে বন্দুক নিয়ে কার্যত তাণ্ডব চালায় এরিক অ্যাডামস নামে এক যুবক। সামনে যাকে পায় তার দিকেই এলোপাথারি গুলি চালাতে শুরু করে। এরিকের ছোড়া গুলিতে সেখানেই প্রাণ হারান অন্তত ৫ জন। মৃতদের মধ্যে ৪ জন মহিলা ও ১ জন পুরুষ রয়েছেন। ঘটনার পরই সেখান থেকে পালিয়ে যায় অভিযুক্ত। তার পরই এরিককে চিহ্নিত করে পুলিশ। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: জোর করে তুতো ভাইকে মার্কিন পেট্রল পাম্পে খাটিয়ে জেলে ভারতীয় বংশোদ্ভূত দম্পতি!

মঙ্গলবার ভোরে এরিকের খোঁজে ঘটনাস্থলে যায় স্থানীয় পুলিশ। ওই দুই আবাসনের পাশেই একটি বাড়িতে থাকত অভিযুক্ত এরিক। এদিন পুলিশকেই দেখেই পাশের একটি বাড়িতে গিয়ে লুকানোর চেষ্টা করে এরিক। কিন্তু সেখানে গিয়ে তাঁকে ধরার চেষ্টা করে পুলিশ। আর পালানোর পথ খুঁজে না পেয়ে নিজের বন্দুকের গুলিতে আত্মঘাতী হয় এরিক। পুলিশের সামানেই মাটিতে লুটিয়ে পড়ে সে। এই ঘটনায় বিবৃতি দিয়ে পুলিশের তরফে জানানো হয়, এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। কী কারণে ওই যুবক এই কাণ্ড ঘটিয়েছেন তা স্পষ্ট নয়। ঘটনার তদন্ত চলছে।

[আরও পড়ুন: ইউক্রেন যুদ্ধ শুরুর পরে প্রথমবার, রাশিয়া সফরে যাচ্ছেন মোদি!]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.