সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজেকে HIV আক্রান্ত জানিয়ে ধর্ষণের হাত থেকে রক্ষা পেলেন বৃদ্ধা৷ ধর্ষণের হাত থেকে বাঁচতে নিজেকে এইচআইভি পজিটিভ বলে দাবি করেছিলেন ৮০ বছরের বৃদ্ধা৷ পেনসিলভেনিয়ার ৮৮ বছরের বৃদ্ধার উপস্থিত বুদ্ধির তারিফই এখন করছেন সকলে৷
(এবার ভারতের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলবে সৌদি আরব!)
এক সংবাদমাধ্যমকে বৃদ্ধা হেলেন রেনল্ড জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তি তাঁর বাড়িতে হামলা চালিয়ে প্রথমে টাকা লুঠ করে৷ তারপর সে বৃদ্ধাকে ধর্ষণ করতে উদ্যত হলে, বৃদ্ধা বলেন, তিনি এইচআইভি আক্রান্ত৷ এইটুকু মিথ্যে বলেই থেমে থাকেননি হেলেন রেনল্ড৷ জানিয়েছেন, ধর্ষককে বোকা বানাতে বলেছেন, তাঁর স্বামীও নাকি এইচআইভি আক্রান্ত হয়ে মারা গিয়েছেন৷ আর এই কথা শুনে আর এক মুহূর্তও বৃদ্ধার বাড়িতে থাকেনি অভিযুক্ত৷ প্রায় সঙ্গে সঙ্গেই সেখান থেকে চম্পট দিয়েছে৷
সত্যি বৃদ্ধার উপস্থিত বুদ্ধি দেখে তারিফ না করে উপায় নেই!
সর্বশেষ খবর
-
অগ্রিম ৫ লক্ষ টাকা দিয়েও মেলেনি ফ্ল্যাট! জনতার দরবারে লেকটাউনের মহিলা
-
কমনওয়েলথ গেমসে ইতিহাস, সোনার মেয়ে অস্মিতাকে জমি, আর্থিক পুরস্কার দিল ত্রিপুরা সরকার
-
স্বাধীনতা দিবসে লোকভবনে আমন্ত্রিত ৪ হাজার, অনুষ্ঠানে অন্য ৫ রাজ্যও, নবান্নের গুচ্ছ গাইডলাইন
-
সুজিতের অ্যাকাউন্টে নিয়োগ দুর্নীতির ৮ কোটিরও বেশি টাকা, হাই কোর্টে চাঞ্চল্যকর দাবি ইডির
-
সঙ্গীদের নাম আড়াল করতে মোবাইল ভাঙে জঙ্গি রানা! নোটবুক হাতড়ে খোঁজ মিলল ৬ পাক চরের