সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাস্তার পাশে ল্যাম্প পোস্টের পাশে দাঁড়িয়ে বছর আটের মেয়েটি৷ নড়তে চড়তে পারছে না৷ কেননা পা শিকলে বাঁধা পোস্টের সঙ্গে৷ পথচারীরা দেখে চমকে উঠেছেন৷ শিকল খোলার চেষ্টা করেছেন৷ কিন্তু তালা দিয়ে বন্ধ শিকল খোলা সম্ভব হয়নি৷ এমনকী নিরূপায় হয়ে দাঁড়িয়ে থাকতে হয়েছে পুলিশকেও৷
ঘটনা মালয়েশিয়ার৷ বাচ্চাটিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে দেখে অবাক হয়ে যান অনেকে৷ জানা যায়, স্কুলে যেতে না চাওয়ার কারণেই তাকে এই শাস্তি দেওয়া হয়েছে৷ স্কুলের পোশাকেই দাঁড়িয়েছিল সে৷ সারা পৃথিবীতেই বাচ্চারা স্কুলে না যাওয়ার ক্ষেত্রে নানা বাহানা করে৷ তার জন্য শাস্তিও দেন মা-বাবা৷ কিন্তু এমন অভিনব শাস্তি কেউ দেখেননি৷ শিকল মেয়েটির পায়ের সঙ্গে আটকে থাকায় পুলিশকেও অসহায় হয়ে দাঁড়িয়ে থাকতে হয়েছে৷ পরে পুলিশই উদ্যোগ নেয় মেয়েটিকে মুক্ত করার৷ মাকে ডেকে আনা হয়৷ তারপরই পা থেকে শিকল খোলা হয় মেয়েটির৷ জানা যাচ্ছে, এর আগেও মেয়েটিকে এরকম শাস্তি দেওয়া হয়েছে৷ ঘটনায় ক্ষুব্ধ পুলিশ৷ সতর্ক করা হয়েছে মেয়েটির মাকে৷
সর্বশেষ খবর
-
রাজ্যপালের দিকে পিছন ঘুরে দাঁড়ানোর ‘শাস্তি’! ৪ বছর ধরে কুচকাওয়াজে ব্রাত্য মাউন্টেড পুলিশের ঘোড়া
-
সাহগেল হোসেনের ফ্ল্যাটে উদ্ধার সোনা, বিপুল সম্পত্তির নথি! আটক অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী
-
স্বাধীনতা দিবসের রাতে নদিয়ায় জোড়া খুন! গুলিতে ঝাঁঝরা কংগ্রেস নেতা এবং তাঁর ছেলে
-
অন্ধপ্রদেশ থেকে ২০০ আইফোন চুরি! বাংলাদেশে পাচারের আগেই ফরাক্কায় ধৃত চার কীর্তিমান
-
‘ডিম থেরাপি’ নিয়ে প্রথমবার মুখ খুলল এবিভিপি, উপাসনার উপর হামলা নিয়ে কী বক্তব্য?