সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিংসা শুধু অশান্তি ছড়াতে পারে। স্বার্থ করে দিতে পারে অন্ধ। কিন্তু ক্ষমা, ভালবাসা, স্নেহ, আশা দেয় লড়াইয়ের সাহস। এই সাহসে ভর করেই নতুন জীবন ফিরে পেয়েছেন লন্ডনের বাসিন্দা রেশম খান। অ্যাসিড যে মুখকে একদিন পুড়িয়ে ছারখার করে দিয়েছিল, সে মুখই আজ প্রকৃত সৌন্দর্যের প্রতীক। ২১ বছরের উঠতি মডেলের এই প্রত্যাবর্তনকে কুর্নিশ জানিয়েছে নেটদুনিয়া।
Nazar na lagey – 02/09/17 pic.twitter.com/F2Inu07kwH
— Resh (@ReshKhan_) September 2, 2017
ঘটনাটি ঘটেছিল কয়েকমাস আগে। নিজের খুড়তুতো ভাই জামিল মুখতারের সঙ্গে ২১তম জন্মদিন পালন করতে যাচ্ছিলেন রেশম। ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়েছিল তাঁদের গাড়ি। আচমকা দুই বিদেশি যুবক এসে অ্যাসিড ছুড়ে দেয় তাঁদের দিকে। প্রচণ্ড যন্ত্রণায় কাতরাতে থাকে রেশম-জামিল। পুলিশ এসে তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। কিন্তু ততক্ষণে যুবতীর সারা মুখ পুড়ে গিয়েছে। চোট লেগেছিল ঘাড়ে পিঠেও। ব্যথা ক’দিন বাদে সেরে গিয়েছিল। কিন্তু দাগগুলি রয়ে গিয়েছিল। কিন্তু হিংসার এই দাগ দমাতে পারেনি রেশমকে। একদিকে যেমন নিজের চিকিৎসা করাচ্ছিলেন, অন্যদিকে শুরু করেছিলেন ব্লগ।
[মৃত্যু নেই, প্রয়াণেও অন্যের চোখে আলো ফোটাবেন গৌরী]
‘রেশম.অনলাইন’ নামের ওই ব্লগে নিজের যন্ত্রণার কথা শেয়ার করতেন রেশম। তুলে ধরতেন নিজের লড়াইয়ের প্রতিটা খুঁটিনাটি। তাতেই এই ইদের ছবি পোস্ট করেছিলেন বিজনেস ম্যানেজমেন্টের ছাত্রী। যা চমকে দিয়েছে নেটিজেনদের। অ্যাসিড আক্রমণের আর কোনও ছাপ নেই যুবতীর চেহারায়। সার্জারি তাঁকে দিয়েছে নতুন রূপ। আর এই রূপ রেশমকে বুঝিয়েছে জীবনের প্রকৃত মানে। রেশমের এই নতুন জীবনকে কুর্নিশ জানিয়েছেন নেটিজেনরা।
This is amazing mashallah! Stay strong. & Eid Mubarak from Belgium! 💕
— Yasmien (@Smienos) September 4, 2017
Glad to see you’re on the road to recovery. This makes me smile greatly!
— Chris Hallam (@ibu666) September 5, 2017
Congratulations on your recovery and pleased that cowards do not prevail.
— A (@dreaminofplanes) September 4, 2017
প্রত্যেককে ধন্যবাদ জানিয়েছেন রেশম। আর বলেছেন, ঘৃণা নয় প্রেমই মানুষের প্রাপ্য। ভালবাসার মাধ্যমেই এই পৃথিবী সুন্দর ও বাসযোগ্য হয়ে উঠবে।

[এই পুজোয় বঙ্গতনয়াদের বিভাজিকায় সাঁতার কাটবে নীল তিমি]
সর্বশেষ খবর
-
‘ববিদাকে ফোন করব’, ফিরহাদের পদত্যাগের পরই জল্পনা বাড়ালেন ‘আসল তৃণমূল’ ঋতব্রত
-
‘ইন্ডাস্ট্রিতে কেউ কচি নয়’, স্বরূপের শ্লীলতাহানি মামলায় রূপার নিশানায় কারা? কী বলছেন স্বপন দাশগুপ্ত?
-
দিল্লি দরবারে বৈঠক শেষে ‘খুশি’ মনে রাজ্যে ফিরছেন মুখ্যমন্ত্রী, আজ রাতেই দপ্তর বণ্টন!
-
অভিষেকের কথাই শেষ কথা নয়! দলের খোলনলচে বদলে বড় সিদ্ধান্ত বিদ্রোহে ‘বিপন্ন’ মমতার
-
ভারতে ইবোলার হানা! জয়পুরে উগান্ডার পর্যটকের শরীরে সংক্রমণের লক্ষণ ঘিরে চর্চা