সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সামুদ্রিক আবর্জনা থেকে জুতো বানিয়ে গোটা দুনিয়াকে চমকে দিল বিখ্যাত জার্মান সংস্থা অ্যাডিডাস৷ সংস্থার নয়া জুতো শুধু দেখতেই চমকপ্রদ নয়, জুতোর উপাদানও তাক লাগানোর মতো৷ আফ্রিকার উপকূল থেকে প্লাস্টিকের বর্জ্য ও পুরনো ছেঁড়া মাছ ধরার জাল থেকে তৈরি হয়েছে ওই জুতো৷
জুতোর ডিজাইনার আলেক্সজান্ডার টেলর বলছেন, “গত গ্রীষ্মেই সংস্থা প্রোটোটাইপ জুতোজোড়া বানিয়ে ফেলেছিল, কিন্তু সেগুলো পরার যোগ্য ছিল না৷ এখন নয়া জুতো সম্পূর্ণ তৈরি৷” এই মুহূর্তে বাজারে মাত্র ৫০ জোড়া নতুন জুতো ছাড়ছে ইউরোপের সবচেয়ে বড় ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থা৷ সংস্থা এক প্রেস বিবৃতিতে জানিয়েছে, এক একটি জুতো তৈরি করতে ১৬.৫ গ্রাম পুরনো বোতল, ১৩ গ্রাম করে প্লাস্টিক লেগেছে৷ সঙ্গে সংস্থার অত্যাধুনিক থার্মো-প্লাস্টিক পলিইউরেথিন মেশানো হয়েছে৷ যাতে দৌড়ের সময় ক্রীড়াবিদদের কোনওরকম অসুবিধা না হয়৷ আপাতত ‘পার্লে ফর দ্য ওশান’ সমর্থক ও বিশ্ববিখ্যাত ফুটবলার জিনেদিন জিদানের পায়ে এই জুতো দেখা যেতে পারে৷
দেখুন কীভাবে তৈরি হল নয়া জুতোজোড়া-
সর্বশেষ খবর
-
ভালোবাসার প্রমাণ রাখার মরিয়া চেষ্টা, প্রেমের জোয়ারে ধ্বংস মামা-ভাগ্নের সৌন্দর্য
-
নজরে ‘চিকেনস নেক’-এর নিরাপত্তা! দ্রুত সেবক-রংপো রেল প্রকল্পের কাজ শেষের আর্জি সাংসদের
-
‘বাবা ভুল করেছে, প্রায়শ্চিত্তও…’, বিগ বস বাংলার গ্র্যান্ড ওপেনিংয়ে চোখে জল তাপসকন্যা সোহিনীর
-
চিপস-ঠান্ডা পানীয়ে ‘বিষ’, তবু লোভ সামলাতে পারছেন না? এবার প্রতি প্যাকেটে থাকবে বিপদবার্তা!
-
মেঘালয়ে নাকা তল্লাশিতে পুলিশের উপর হামলা! পালটা গুলিতে নিহত ৪ সশস্ত্র দুষ্কৃতী