সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোরান পাঠের সময় মসজিদের বাইরে বিস্ফোরণের ফলে মৃত্যু হল ১৫ জন শিশুর। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে গজনী শহর থেকে ১২০ কিলোমিটার দূরে অবস্থিত গিলান জেলায়। এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন এই হামলার দায় স্বীকার না করলেও তালিবানরাই এর পিছনে রয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান প্রশাসনের।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার গজনী (Ghazni) প্রদেশের গিলান (Gilan) জেলার একটি প্রত্যন্ত এলাকার মসজিদে কোরান পাঠের আসর বসেছিল। সেই উপলক্ষে ওই মসজিদে ভিড় জমিয়েছিল ওই এলাকার প্রচুর শিশু। সেসময় ওই এলাকায় মোটরবাইক নিয়ে এসে রকমারি জিনিসপত্র বিক্রি করতে শুরু করে এক ব্যক্তি। তা দেখে মসজিদ থেকে বেরিয়ে এসে তাকে ঘিরে ধরতে জিনিস দেখতে শুরু করে শিশুরা। তখনই হঠাৎ বিস্ফোরণে কেঁপে ওঠে ওই এলাকা। কালো ধোঁয়ায় ভরে যায় চারিদিক। পরে দেখা যায় ঘটনাস্থলে পড়ে রয়েছে ১৫ জন শিশুর মৃতদেহ। জখম অবস্থায় ২০ জনকে হাসপাতালে ভরতি করা হয়েছে।
[আরও পড়ুন: ৯ মাস ধরে সাইবার আক্রমণ সত্ত্বেও নিরাপদ পরমাণু অস্ত্র, জানাল আমেরিকা]
এপ্রসঙ্গে গজনী প্রদেশের মুখপাত্র ওয়েদুল্লাহ জুমাজাদা জানান, কোরান পাঠের জন্য প্রচুর শিশু জড়ো হয়েছিল ওই মসজিদে। তাই বিস্ফোরণের ফলে এখনও পর্যন্ত ১৫ জন শিশুর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। জখম হয়েছে শিশু-সহ আরও ২০ জন। ঘটনাটি খুবই দুর্ভাগ্যজনক। এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন এই হামলার দায় স্বীকার না করলেও পুলিশি রিপোর্টে তালিবানদের দায়ী করা হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য, কাতারের দোহায় যখন আফগান সরকারের প্রতিনিধিদের সঙ্গে তালিবানদের শান্তি আলোচনা চলছে তখনই বারবার রক্তাক্ত হচ্ছে আফগানিস্তানের বিভিন্ন প্রান্ত। গত সপ্তাহেই কর্মস্থলে যাওয়ার পথে গাড়ি বোমা বিস্ফোরণের ফলে মৃত্যু হয় কাবুলের ডেপুটি গর্ভনরের। এই ঘটনার পিছনেও তালিবান জঙ্গিদের হাত ছিল বলে দাবি প্রশাসনের।
[আরও পড়ুন: মহাকাশে যুদ্ধের দামামা, অনন্ত আকাশে মার্কিন আধিপত্য বিস্তার করবে ‘Guardians’]
সর্বশেষ খবর
-
‘পাতাল থেকে খুঁজে আনব’, বাগনানে দলীয় কর্মী খুনে কড়া শুভেন্দু
-
‘অন্ধজনে দেহো আলো…’, দৃষ্টিহীন ছেলেকে রোনাল্ডোর গোল ‘দেখালেন’ বাবা
-
ধর্মতলাতেই ‘শহিদ দিবস’ করতে চায় কালীঘাট তৃণমূল, চিঠি গেল কলকাতা পুলিশে
-
২০২১-এ শুভেন্দুর গাড়িতে হামলা! বারবনির ‘ত্রাস’ তৃণমূল নেতাকে কোমরে দড়ি পুলিশের, জুতো জনতার
-
জেনেভায় বিশ্বের বৃহত্তম পদার্থবিজ্ঞান গবেষণাগারের সামনে নটরাজ শিব, ধর্ম নয়, নেপথ্যে বিজ্ঞান!