Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৬ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২ জুলাই ২০২৬

বাংলাদেশে দুর্ঘটনার কবলে মৈত্রী বাস, নিহত ১ 

আটক করা হয়েছে চালককে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২২, ২০১৭, ০৯:২৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২২, ২০১৭, ০৯:২৫

options
link
বাংলাদেশে দুর্ঘটনার কবলে মৈত্রী বাস, নিহত ১  zoom

সুকুমার সরকার, ঢাকা: বৃহস্পতিবার দুর্ঘটনাগ্রস্ত হয় ভারত ও বংলাদেশের মধ্যে যোগাযোগের অন্যতম মাধ্যম ‘মৈত্রী বাস’। ওই ঘটনায় মৃত্যু হয়েছে এক ব্যক্তির। আহত হয়েছেন দু’জন। জানা গিয়েছে, এদিন সকাল পৌনে ৯টা নাগাদ  হরিদাসপুর সীমান্ত থেকে পাঁচ কিলোমিটার দূরে যশোহর-কলকাতা জাতীয় সড়কের শার্শা উপজেলার শ্যামলাগাছিতে বাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় একটি গাড়ির। ঘটনাস্থলেই মৃত্যু হয় জাহিদুর রহমান নামের গাড়িচালকের। জখম হন বেনাপোল সীমান্ত আউটপোস্টের উপ-পরিচালক আমিনুল ইসলাম ও আনসার সদস্য সাইদুর রহমান।

[হিন্দু রোগী এলেই খুন করব, হুমকি এই ডাক্তারের]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ঘটনার পর আটক করা হয়েছে বাসচালক বিশ্বজিৎ চক্রবর্তীকে। তিনি কলকাতার বাসিন্দা। নাভারন হাইওয়ে পুলিশের এসআই আফজল হোসেন জানান, বেনাপোল আউটপোস্টের উপ-পরিচালক আমিনুল ইসলাম ও আনসার সদস্য সাইদুর রহমান সরকারি কাজে বন্দরের জিপ নিয়ে যশোর যাচ্ছিলেন। শ্যামলাগাছি গ্রামের কাছে পৌঁছলে ভারতগামী সৌহার্দ্য পরিবহনের (ডব্লিউ বি-১১-১২৯৯) সঙ্গে জিপটির সংঘর্ষ বাধে। এতে জিপটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় চালক জাহিদুর রহমানের। জখমদের উদ্ধার করে নাভারন হাইওয়ে পুলিশ। তাঁদের যশোহর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসের চালক বিশ্বজিৎ চক্রবর্তীকে বেনাপোল থেকে আটক করে নাভারণ হাইওয়ে পুলিশ। শার্শা থানার ওসি মনিরুজ্জামান জানান, বিশ্বজিৎকে আটক করা হয়েছে। তাকে শার্শা থানায় নিয়ে আসা হয়েছে।

[ধর্ম পালটাতে বাধ্য করায় পাকিস্তান ছাড়ছেন হিন্দুরা]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.