সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেখে কে বলবে এই ঠাকুমার বয়স পেরিয়ে গিয়েছে আশি৷ যেই বয়সকে কটাক্ষ করে লোকে বলে আশিতে আসিওনা৷ সেই বয়সেই দিব্যি দাপিয়ে বেড়াচ্ছেন ৮২ বছরের সুমিকো লামুরো৷ কাজ করেন ডাবল শিফটে৷ দিনের বেলার কাজ পেটের তাগিদে, আর রাত্তিরে মনের তাগিদে৷
[অনুরাগীর পোস্টে হেসেই খুন প্রধানমন্ত্রী মোদি, দিলেন বাহবা!]
নিজের এই অদম্য ইচ্ছাশক্তির কারণে জাপানের কোনায় কোনায় ছড়িয়ে পড়েছে সুমিকোর নাম৷ বরাবরই জাপানে রেস্তরাঁ চালাতেন সুমিকো৷ খাবারের গুণে খদ্দেরদের ভিড় লেগেই থাকত৷ দিনের শেষে যাবতীয় ক্লান্তি কেটে যেত গান শুনে৷ নিজে তেমন গাইতে না পারলেও গান হামেশাই পছন্দ সুমিকোর৷ বিশেষ করে ফিউশন৷ সেই থেকেই পেয়ে বসে ডিজে হওয়ার নেশা৷ যার যাত্রা শুরুই হয় সত্তরের কোটা পার হওয়ার পর৷
[মমতার মাথা কেটে আনলে ১১ লক্ষ টাকা ইনাম, ঘোষণা বিজেপি নেতার]
নিজের ছেলের জন্মদিনের পার্টিতে প্রথমবার ডিজে হিসেবে গান চালিয়েছিলেন সুমিকো৷ বিষয়টি তাঁর এতটাই ভাল লাগে যে তখনই ঠিক করে নেন ডিজে হবেন তিনি৷ যেমনি ভাবা, তেমনি কাজ৷ জাপানের এক স্কুল থেকে রীতিমত ডিজে হওয়ার ট্রেনিং নিয়েছেন সুমিকো৷ এখন তিনি দিনে রেস্তরাঁ মালকিন সুমিকো লামুরা, আর রাতে ডিজে সুমিরক৷ আর ডিজে সুমিরক যখন জাপানের হোটেল, ক্লাব, রেস্তরাঁর পার্টিতে গান চালান তখন আপনাকেও কোমর দোলাতে বাধ্য হতে হবে৷ দেখুন আশি পার হওয়া ডিজে’র হাতের জাদু৷
শুধু মিউজিক নয় সুমিকোর ফ্যাশন সেন্সও প্রশংসার দাবি রাখে৷ যখনও তিনি ডিজে’র ভূমিকায় অবতীর্ণ হন তখন নিজেকে সাজিয়ে তোলেন রঙিন মেজাজে৷ যে মেজাজের সঙ্গে পাল্লা দেওয়া আজকাল ফ্যাশন সেন্সওয়ালা তরুণ তুর্কিদেরও বেশ কষ্টসাধ্য ব্যাপার৷

আশি পেরিয়ে গিয়েছে তো কী হয়েছে? জীবন তো এখনও বাকি রয়েছে৷ তাই এখনও বিন্দাস স্বপ্ন দেখেন সুমিকো৷ এবার তাঁর ইচ্ছে আমেরিকায় গিয়ে পারফর্ম করা৷
[মুক্তির আগেই ১০০ কোটিরও বেশি আয় করে ফেলেছে সলমনের ‘টিউবলাইট’]
সর্বশেষ খবর
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক
-
মমতার জন্যই ধ্বংস ইন্ডিয়া জোট, নীতীশের এনডিএ যোগের নেপথ্যেও কালীঘাট! প্রকাশ্যে রিপোর্ট
-
জমি দুর্নীতি ও তোলাবাজির অভিযোগ! পুলিশের জালে তৃণমূলের আরও এক প্রাক্তন বিধায়ক
-
যুদ্ধের ধাক্কায় বেসামাল, ফুরিয়ে এসেছে অস্ত্র! এবার হার মানবে ইরান?