সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবতরণের সময় বিমানবন্দরে থাকা একটি ভবনে বিমানের বাঁ দিকের ডানার ধাক্কা৷ অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল এয়ার ইন্ডিয়ার একটি বিমান৷ স্টকহোমের আরলান্ডা বিমানবন্দরের ঘটনা৷ ওই বিমানে যাত্রী ছিলেন ১৭৯জন৷ প্রত্যেক যাত্রীকে নিরাপদে বিমান থেকে নামিয়ে আনা সম্ভব হয়েছে৷ তবে ক্ষতি হয়েছে বিমানটির৷
[পাকিস্তানের মাটিতে খলিস্তানপন্থী নেতার সঙ্গে সিধুর ছবি, তীব্র সমালোচনা বিজেপির]
এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার ওই বিমানটি দিল্লি থেকে স্টকহোমে যাচ্ছিল৷ স্থানীয় সময় বুধবার বিকেল ৫টা ৪৫ মিনিট নাগাদ এয়ার ইন্ডিয়ার ওই বিমানটি স্টকহোমের আরলান্ডা বিমানবন্দরে ঢোকে৷ সেই সময় বিমানের বাঁ দিকের ডানা ধাক্কা দেয় বিমানবন্দরে মধ্য অবস্থিত একটি ভবনে৷ স্টকহোম বিমানবন্দরের ৫ নম্বর টার্মিনালে ৫০ মিটারের মধ্যে দুর্ঘটনাটি ঘটে৷ আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা৷ তড়িঘড়ি পুলিশ এবং দমকল আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছায়৷ বিমানটিকে ঘিরে ফেলেন তাঁরা৷ দুর্ঘটনার সময় বিমানে ছিলেন ১৭৯জন যাত্রী৷ আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা৷ একে একে প্রত্যেক যাত্রীকে দুর্ঘটনাগ্রস্ত বিমান থেকে নামিয়ে আনা হয়৷ কারও কোনও আঘাত লাগেনি৷ যাত্রী এবং বিমানের ক্রু-রা সুস্থ রয়েছেন৷ তবে ক্ষতিগ্রস্ত হয়েছে ওই বিমানটি৷
[এবার ব্রিটিশ মুদ্রায় দেখা যেতে পারে আচার্য জগদীশচন্দ্রের ছবি, কীভাবে জানেন?]
কীভাবে এমন দুর্ঘটনা ঘটল, তা এখনও জানা যায়নি৷ বিমানবন্দর কর্তৃপক্ষ গোটা ঘটনাটি খতিয়ে দেখছে৷ জিজ্ঞাসাবাদ করা হয়েছে বিমান চালককে৷ এদিকে, সুস্থ থাকলেও এখনও আতঙ্ক কাটিতে উঠতে পারছেন না যাত্রীরা৷
সর্বশেষ খবর
-
ভাড়ার অ্যাকাউন্টে দেশজুড়ে সাইবার জালিয়াতি! পার্ক স্ট্রিটের ব্যাঙ্কে ‘মিউল অ্যাকাউন্টের’ সন্ধান পেল পুলিশ
-
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সসম্মানে ফিরলেন বঙ্গবন্ধু, হাদির নাম মুছে ফিরছে শেখ মুজিবুর রহমান হল
-
শ্রীঘরে দুই বেয়াই! দু’বছর আগে নাবালিকার বিয়ে, কোলে ৬ মাসের শিশু, খবর পেতেই ‘অ্যাকশন’ পুলিশের
-
‘হিরো, আপনিই বাঁচিয়েছেন’, ককপিটে সতীর্থের ছুরিতে রক্তাক্ত হয়েও কর্তব্যে অবিচল ভারতীয় পাইলট
-
বার্বিকিউ কাণ্ড থেকে শিক্ষা! দার্জিলিং-কালিম্পংয়ে রেজিস্ট্রেশন ছাড়া কত হোমস্টে? রিপোর্ট চাইলেন মন্ত্রী