তুষারঝড়ে কাবু আমেরিকা। তার মধ্যেই মার্কিন মুলুকে ভয়ংকর বিমান দুর্ঘটনা। উড়ানের পরই আমেরিকার মেইনে ভেঙে পড়ল একটি প্রাইভেট জেট। ঘটনায় এখনও পর্যন্ত আট জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।
রবিবার সন্ধ্যায় বিমানটি মেইনের বাঙ্গোর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দিয়েছিল। টেক অফের পর বিমানবন্দরের মধ্যেই উড়ানটি মুখ থুবড়ে পড়ে। সন্ধ্যা ৭টা ৪৫ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে। বিমানটি ভেঙে পড়ার পরই বিকট শব্দে বিস্ফোরণ হয় এবং আগুন লেগে যায়। কালো ধোঁয়ায় ঢাকে গোটা এলাকা। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, দমকল এবং উদ্ধারকারী দল। বিমানটিতে চালক-সহ মোট ৮ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় প্রত্যেকেরই মৃত্যু হয়েছে। কিন্তু কী কারণে বিমানটি ভেঙে পড়ল, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে সে দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আরও পড়ুন:
A Bombardier Challenger 600 crashed as it was taking off from Bangor International Airport in Maine around 7:45 p.m local time on Sunday, Jan. 25. Eight people were on board. The FAA and NTSB will investigate.
This information is preliminary and subject to change.
— The FAA ✈️ (@FAANews) January 26, 2026
বর্তমানে প্রবল তুষারঝড়ের কবলে আমেরিকা। বরফে ঢেকে গিয়েছে মেইনও। হিমাঙ্কের নিচে চলে গিয়েছে তাপমাত্রা। দৃশ্যমানতাও পৌঁছেছে শূন্যে। মনে করা হচ্ছে, এর জেরেই বিমানটি দুর্ঘটনার কবলে পড়েছে। সবদিক খতিয়ে দেখে ঘটনার তদন্ত করা হবে বলে আশ্বাস দিয়েছেন তদন্তকারীরা।
সর্বশেষ খবর
-
ওটিটিতে বিনোদনের ডবল ডোজ! প্রথম সপ্তাহে কোন কোন সিনেমা সিরিজে মন-মজছে দর্শকের? রইল তালিকা
-
আকাশছোঁয়া দাম, তবু বিনামূল্যে টিকিট কাটলেন ফুটবলপ্রেমীরা! ফিফার ভূমিকায় তুঙ্গে বিতর্ক
-
প্রাক্তন তৃণমূল বিধায়কের কার্যালয়ে বিছানা-বালিশ, ড্রয়ারে ভর্তি কন্ডোম! শোরগোল পাণ্ডবেশ্বরে
-
বিশ্বকাপে ডাক পেয়েও খেলতে নারাজ ফরাসি তারকা! কারণ জানলে স্যালুট করবেন
-
সন্দীপনের বাড়িতে জনরোষে প্রিয়াঙ্কা টিব্রেওয়ালকে নিশানা ঋতব্রতের, মৃদুস্বরে তোপ বিজেপিকে