Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সোমবার
  • ৮ জুন ২০২৬
America

আকসাই চিন, পিওকে-সহ ভারতের ম্যাপ মুছল আমেরিকা! ৪ দিনেই কেন ভোলবদল ট্রাম্পের?

বাণিজ্যচুক্তি নিয়ে যৌথ বিবৃতির পর গত ৭ ফেব্রুয়ারি সমগ্র ভারতীয় ভূখণ্ডকে চিহ্নিত করে একটি মানচিত্র প্রকাশ করেছিল আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ১৬:২৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ১৬:২৬

options
link
আকসাই চিন, পিওকে-সহ ভারতের ম্যাপ মুছল আমেরিকা! ৪ দিনেই কেন ভোলবদল ট্রাম্পের? zoom
আকসাই চিন, পিওকে-সহ ভারতের ম্যাপ মুছল আমেরিকা। ফাইল ছবি

বাণিজ্য চুক্তি সাক্ষর হওয়ার আগেই ভোলবদল আমেরিকার! আকসাই চিন, পাক অধিকৃত কাশ্মীরকে ভারতের অংশ দেখিয়ে ম্যাপ প্রকাশ করেছিল হোয়াইট হাউস। তবে ৪ দিনের ব্যবধানে সেই ম্যাপ সোশাল মিডিয়া থেকে মুছে ফেলল ট্রাম্প প্রশাসন। ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি সই হওয়ার আগে এই ঘটনা স্বাভাবিকভাবেই জল্পনা ছড়িয়েছে।

বাণিজ্যচুক্তি নিয়ে যৌথ বিবৃতির পর গত ৭ ফেব্রুয়ারি সমগ্র ভারতীয় ভূখণ্ডকে চিহ্নিত করে একটি মানচিত্র প্রকাশ করেছিল আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ট্রেড রিপ্রেজেন্টেটিভ বা বাণিজ্য প্রতিনিধির দফতরের তরফে প্রকাশিত সেই ম্যাপে কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরকে ভারতের অংশ হিসেবে দেখানো হয়। পাকিস্তানের অবৈধ ভাবে দখল করা অংশ বা পাক-অধিকৃত কাশ্মীর (পিওকে)-ও ছিল সেখানে। জানা যাচ্ছে, দুই দেশের বাণিজ্য সমঝোতার পর আমেরিকা থেকে কোন কোন শুল্কমুক্ত ও অল্প শুল্কের পণ্য ভারতে ঢুকবে তা বোঝাতেই প্রকাশ করা হয় ম্যাপ। তবে মাত্র ৪ দিনের ব্যবধানে সেই ম্যাপ কেন মুছে দেওয়া হল তা নিয়ে কোনও ব্যাখ্যা দেওয়া হয়নি ট্রাম্প প্রশাসনের তরফে।

Advertisement

আমেরিকার তরফে ভারতের পূর্ণ ম্যাপ প্রকাশ কূটনৈতিকভাবে দিল্লির বিরাট সাফল্য হিসেবে দেখা হচ্ছিল। দাবি করা হচ্ছিল, পাকিস্তান আমেরিকার সঙ্গে সখ্যতা বাড়ানোর চেষ্টা করলেও আদতে হোয়াইট হাউস বিশেষ পাত্তা দেয় না শাহবাজ-মুনিরদের।

উল্লেখ্য, এর আগে যতবার আমেরিকার তরফে ভারতের যে মানচিত্র প্রকাশ করা হয়েছে প্রতিবারই পাক অধিকৃত কাশ্মীর ও আকসাই চিনকে ভারতের অংশের বাইরে দেখানো হয়েছে। যার পালটা ভারত জানিয়েছে, ভারত সার্বভৌম রাষ্ট্র। তার ভূখণ্ডগত সার্বভৌমত্বের বৈধতা আমেরিকার সম্মতির উপর নির্ভর করে না। পাক অধিকৃত কাশ্মীর এ দেশেরই অংশ। এরপর ভারতের সম্পূর্ণ ম্যাপ প্রকাশ কূটনৈতিকভাবে দিল্লির বিরাট সাফল্য হিসেবে দেখা হচ্ছিল। ওয়াকিবহাল মহলের দাবি ছিল, পাকিস্তান আমেরিকার সঙ্গে সখ্যতা বাড়ানোর চেষ্টা করলেও আদতে হোয়াইট হাউস বিশেষ পাত্তা দেয় না শাহবাজ-মুনিরদের। তবে সোশাল মিডিয়া থেকে সেই ম্যাপ ফের মুছে দেওয়ার ওয়াকিবহাল মহলের দাবি, আন্তর্জাতিক আবার কূটনীতিতে নিজেদের পুরনো অবস্থানে ফিরে গেল আমেরিকা।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.