সংবাদ প্রতিদি ডিজিটাল ডেস্ক: ‘আমার দেশ থেকে বেরিয়ে যাও’… কথাটা শেষ হতে না হতেই ৩২ বছরের শ্রীনিবাসের উপর গুলি চালাল ব্যক্তি৷ ভারতীয় ইঞ্জিনিয়ার শ্রীনিবাস কর্মসূত্রে আমেরিকায় থাকতেন৷ তাঁর দোষ বলতে ছিল এটাই৷ আর সেই দোষের খেসারত হিসাবেই মৃত্যু হল তাঁর৷ বুধবার রাতে মার্কিন যুক্তরাষ্ট্রের গারমিন হেড কোয়ার্টারে শ্রীনিবাস কুঞ্চুভোতলাকে গুলি করে হত্যা করে অ্যাডাম পারিংটন নামের এক ব্যক্তি৷
জানা গিয়েছে, ঘটনার দিন রাতে শ্রীনিবাস এবং তাঁর সহ-কর্মীকে লক্ষ্য করে গুলি চালায় ৫১ বছরের অ্যাডাম৷ ঘটনার সময় শ্রীনিবাস ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন তাঁর এক সহকর্মী৷ তাঁদের মধ্যে একজন আলোক মাদাসানিরও গুলি লাগে বলে জানা গিয়েছে৷ গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
(যুদ্ধ বিধ্বস্ত ইয়েমেন থেকে ভারতীয় দম্পতিকে উদ্ধার করলেন সুষমা)
এই ঘটনার পাঁচ ঘণ্টা পর, বৃহস্পতিবার সকালে অভিযুক্ত অ্যাডামকে গ্রেপ্তার করে পুলিশ৷ কেবল মাত্র হিংসার বশবর্তী হয়েই ভারতীয় ইঞ্জিনিয়ারকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল অ্যাডাম৷ প্রাথমিক তদন্তের পর এমনটাই মনে করছে পুলিশ৷ এই ধরনের ঘটনাকে দুর্ভাগ্যজনকও আখ্যা দেওয়া হয়েছে পুলিশের তরফে৷ এই ঘটনার কথা প্রকাশ্যে আসায় দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে আমেরিকার ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে৷ দূতাবাসের তরফে শ্রীনিবাস এবং আলোকের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানা গিয়েছে৷
সর্বশেষ খবর
-
বৃদ্ধের খাবারে ঘুমের ওষুধের কড়া ডোজ, আলমারি ‘সাফ’ করে গায়েব পরিচারিকা!
-
পরিবর্তনের দুর্গোৎসবে শুধু ‘বড়’ নয়, ‘ছোট’দের পুজোর উদ্বোধনেও মুখ্যমন্ত্রী, তৈরি হচ্ছে তালিকা
-
কলকাতায় বিশ্বকাপারদের হ্যাটট্রিক! ব্রাজিল-উরুগুয়ের পর ফের বিদেশি প্রতিপক্ষের বিরুদ্ধে খেলবে ভারত
-
কলকাতার বধূকে চাকরির লোভ দেখিয়ে বাংলাদেশে পাচার! অবশেষে সীমান্ত পেরিয়ে ফিরলেন মধুমিতা
-
৪ নেতাকে সাসপেন্ড, এক্তিয়ার মনে করিয়ে ডায়মন্ড হারবারের সভানেত্রীকে শোকজ করল বিজেপি!