সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বজুড়ে র্যানসমওয়্যার হানায় কয়েক লক্ষেরও বেশি কম্পিউটার আক্রান্ত হলেও এটাই শেষ নয়, বরং আরও মারাত্মক ও বড় আকারের সাইবার হামলা ঘটতে চলেছে বলে সতর্ক করে দিলেন বিশেষজ্ঞরা৷ একটি আন্তর্জাতিক সাইবার সিকিউরিটি ফার্ম প্রুফপয়েন্ট সংবাদ সংস্থা এএফপিকে এই সতর্কবার্তা জানিয়ে বলেছে, WannaCry র্যানসমওয়্যারের মতোই ক্ষতি করবে এমন নয়া ভাইরাস Adylkuzz হানা দিতে চলেছে বিশ্বের প্রায় প্রতিটি দেশে৷
[ফিরে আসবে ‘র্যানসমওয়্যার’, বিশ্বজুড়ে সাইবার হামলার সতর্কতা জারি]
প্রুফপয়েন্ট সংস্থার বিশেষজ্ঞরা সকলকে সাবধান করে দিয়ে বলেছেন, WannaCry-এর সঙ্গেই যুক্ত আর একটি নয়া ভাইরাস হানা দিতে চলেছে সাইবার দুনিয়ায়৷ এই ভাইরাস হানা দিলে কম্পিউটারের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবেন তার বৈধ ইউজার৷ ভার্চুয়াল কারেন্সি না দিলে খোলা যাবে না কম্পিউটারের ‘লক’৷ প্রুফপয়েন্টের গবেষক নিকোলাস গদিয়ের বলছেন, “Adylkuzz অত্যন্ত উচ্চমানের ও সর্বশেষ প্রযুক্তির কিছু হ্যাকিং টুলস ব্যবহার করে৷ এখনও মাইক্রোসফট এর প্রতিকার খুঁজে পায়নি৷”
কম্পিউটারকে পুরোপুরি স্তব্ধ না করে Adylkuzz ভাইরাস সিস্টেমের ব্যাকগ্রাউন্ডে তথ্য চুরির মতো ‘কুকীর্তি’ করে যায়৷ হ্যাকাররা এই ভাইরাস কম্পিউটারে পাঠিয়ে ভার্চুয়াল কারেন্সি দাবি করে৷ এক্ষেত্রেও মনেরো বা বিটকয়েনের মতো কারেন্সি চাওয়া হয়৷ Adylkuzz হানা দিলে একজন সাধারণ ইউজার বুঝতেও পারবেন না, কারণ এক্ষেত্রে র্যানসমওয়্যার হানার মতো কম্পিউটারের পর্দায় কোনও মেসেজ ফুটে উঠবে না৷ বিশেষজ্ঞরা বলছেন, সাইবার ক্রিমিনালদের কাছে এই ভাইরাস অনেক বেশি লাভজনক৷ বিশেষজ্ঞদের আশঙ্কা, গত ২ মে থেকে এই ভাইরাস সাইবার দুনিয়ায় ঢুকে পড়েছে৷ যদিও এখনও মহামারীর আকার নেয়নি এই ভাইরাস৷ তবে গত কয়েকদিনে বিশ্বের বেশ কিছু সিস্টেমে সন্দেহজনকভাবে ভার্চুয়াল কারেন্সির লেনদেন বেড়ে গিয়েছে বলে জানিয়েছে প্রুফপয়েন্ট৷
[ভেঙে পড়ল WhatsApp পরিষেবা, চলতি মাসে এই নিয়ে দ্বিতীয়বার]
সর্বশেষ খবর
-
মোদিকে খুনের ছক! মুম্বইয়ে প্রধানমন্ত্রীর সভাস্থলে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেপ্তার ২ যুবক
-
সরকারি নথিতে বৃদ্ধি পাচ্ছে ভারতের অরণ্যভূমি, বাস্তব চিত্র কী?
-
হাসিনার সম্পত্তি বাজেয়াপ্তের তোড়জোড় তুঙ্গে! বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর নামে কী কী রয়েছে?
-
পুজোর আগেই বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, শ্রমিকদের জন্য ২০ শতাংশ বোনাস, খুশির হাওয়া চা বাগানে
-
কাজলের পরে জেলা পরিষদের চেয়ারে অনুব্রত ঘনিষ্ঠ! নেপথ্যে বিজেপি? নজরে বীরভূমের রাজনীতি