Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৫ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ২ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশ জুড়ে জঙ্গিদমন অভিযান, রাজশাহীতে ডেরার সন্ধান

সন্ত্রাসবাদীদের উৎখাত করতে বদ্ধ পরিকর শেখ হাসিনা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৫, ২০১৭, ১৪:৪৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৫, ২০১৭, ১৪:৪৪

options
link
বাংলাদেশ জুড়ে জঙ্গিদমন অভিযান, রাজশাহীতে ডেরার সন্ধান zoom
Advertisement

সুকুমার সরকার, ঢাকা: বাংলাদেশের জমি থেকে সন্ত্রাসবাদীদের উৎখাত করতে বদ্ধপরিকর শেখ হাসিনা সরকার। ঝিনাইদহের পর এবার রাজশাহী জেলার হড়গ্রাম এলাকায় জঙ্গি ডেরা সন্দেহে পাঁচটি বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। মঙ্গলবার সকাল ১০টা থেকে ওই জঙ্গিডেরাগুলি ঘিরে ফেলেছে নিরাপত্তারক্ষীরা। সাধারণ মানুষকে এলাকা থেকে নিরাপদে বের করে দেওয়া হয়েছে।

[সরকারি অনুষ্ঠানে নিষিদ্ধ হোক মাংস, আর্জি পেটা-র]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারি কমিশনার ইফতেখার আলম জানান, হড়গ্রাম কোর্ট কলেজ এলাকার একটি বাড়িতে জঙ্গি আস্তানার সন্ধান পায় পুলিশ। ওই এলাকার চারপাশে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা অবস্থান নিয়েছে। তিনি আরও বলেন, ওই এলাকার পর্যবেক্ষণ করে পরবর্তী পদক্ষেপের কথা নিশ্চিত করা হবে। তবে এর আগে আশপাশের লোকজনকে সরিয়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি। জঙ্গিদের কাছে প্রচুর পরিমাণের বিস্ফোরক ও মারণাস্ত্র থাকতে পারে বলে আশঙ্কা করছে পুলিশ। দেশজুড়ে নাশকতা চালানোর ছক কষছিল জঙ্গিরা বলে সন্দেহ করা হচ্ছে।

[‘জয় শ্রী রাম-ভারত মাতা কি জয় বলতে হবে, নাহলে ইতিহাসে চলে যেতে হবে’]

সম্প্রতি চট্টগ্রাম, সিলেট, মৌলভীবাজার, কুমিল্লা, ময়মনসিংহে জঙ্গিবিরোধী অভিযানের পর পুলিশের উর্ধ্বতন আধিকারিক  বলেছিলেন, এ ধরনের আরও জঙ্গি আস্তানা দেশে রয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.