সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এভারেস্ট জয় করতে গিয়ে পর পর দুর্ঘটনা সত্যিই দমিয়ে রাখতে পারছে না ভারতীয় পর্বতারোহীদের৷ অদম্য সাহসে ভর করে প্রতিদিনই এক একটি শৃঙ্গ জয় করছেন অকুতোভয় ভারতীয় পর্বতারোহীরা৷ সাফল্যের মুকুটে শেষ সংযোজন অর্জুন বাজপেয়ী৷
মাত্র বাইশ বছর বয়সেই দুর্গম মাকালু শৃঙ্গ জয় করে নয়া বিশ্ব রেকর্ড পকেটে পুরেছেন অর্জুন৷ নেপাল-চিন সীমান্তে অবস্থিত ৮,৪৮১ মিটার উঁচু মাউন্ট মাকালু৷ দুর্গম এই শৃঙ্গটি চার কোণা পিরামিডের মতো দেখতে৷ বিশ্বের সবচেয়ে দুর্গম এবং বিপজ্জনক শৃঙ্গের মধ্যে মাকালুর অবস্থান ষষ্ঠ স্থানে৷ শৃঙ্গ জয়ের অভিযান করতে গিয়ে অভিযাত্রীদের মৃত্যুর হারের নিরিখে এভারেস্টকেও ছাপিয়ে গিয়েছে মাউন্ট মাকালু৷ এখানে মৃত্যুর হার এভারেস্টের দ্বিগুণ৷
মাউন্ট মাকালু৷
এই অভিযান সহজ ছিল না অর্জুনের কাছেও৷ চার বারের চেষ্টায় মিলল সাফল্য৷ প্রথমবার ২০১৩ সালে দড়ি কম পরায় শৃঙ্গের অদূরেই থেমে যেতে হয় অর্জুনকে৷ ২০১৪ সালে আবারও চেষ্টা করেন শৃঙ্গ জয়ের৷ সেবারও সফল হন না অর্জুন৷ এক সহযাত্রীর মৃত্যুতে মাঝপথেই থামিয়ে দিতে হয় অভিযান৷ এরপর নেপালের ভয়াবহ ভূমিকম্প আটকে দাঁড়ায় অর্জুনের পথ৷ শেষবারের চেষ্টায় অবশ্য এল সাফল্য৷ মঙ্গলবার ২৩ মে-র সকালে মাকালুর লক্ষ্যভেদ করলেন অর্জুন৷
শৃঙ্গ জয়ের পর অর্জুন বাজপেয়ী৷
তবে শৃঙ্গ জয় নতুন নয় অর্জুনের কাছে৷ এর আগে এভারেস্ট ছাড়াও আরও দুই আট হাজারি শৃঙ্গ লোৎসে এবং মানাসলুও জয় করেছেন অর্জুন৷ এই মাকালু জয়ের জন্য প্রতিদিন বারো ঘণ্টা কঠোর এক্সারসাইজ করতেন অর্জুন৷ লক্ষ্যভেদে যাতে কোন ব্যাঘাত না ঘটে তাই জন্য ঘুমোতেন মাত্র তিন থেকে চার ঘণ্টা৷
সর্বশেষ খবর
-
প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের অফিসে বালতি ভর্তি বোমা, ‘ক্ষমতায় না এলে আমাদেরই মারত’, বিস্ফোরক বিজেপি
-
এশিয়াডে অব্যাহত লভলিনার দাপট, সোনা জিতলেন অসমের বক্সার
-
জ্ঞানেশের ইস্তফার দাবিতে দেশজুড়ে বিক্ষোভ! দিল্লি-মুম্বইয়ে ধরপাকড়, নিষিদ্ধ জমায়েত, বন্ধ মেট্রো স্টেশন
-
ইউক্রেন যুদ্ধ অবসানে উদ্যোগী মোদি, গান্ধীর জন্মদিনে ‘বন্ধু’র শান্তিপ্রস্তাবের প্রশংসা পুতিনের
-
‘পাপিয়া খুব ভালো কাজ করছেন’, এবার বিজেপির প্রশংসায় পঞ্চমুখ কবীর সুমন!