সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জোড়া বিস্ফোরণে কেঁপে উঠল ইস্তানবুল৷ ঘটনায় এখনও পর্যন্ত ২৯ জনের মৃত্যুর খবর মিলেছে৷ জখম কমপক্ষে ১৬৬ জন৷ শনিবার রাতে ইস্তানবুলে বেসিকতাস স্টেডিয়াম থেকে কিছু দূরে এই বোমা বিস্ফোরণ হয়৷ সেসময় ইস্তানবুল ভোডাফোন এরিনা ফুটবল স্টেডিয়ামে তখন উপচে পড়ছে ভিড়৷ কারণে, তার ঠিক কয়েক মিনিট আগেই শেষ হয়েছে তুর্কিশ সুপার লিগের বেসিকতাস-বোরসাসপোর-এর ম্যাচ৷
জানা গিয়েছে, প্রথমে মাকা পার্কে আত্মঘাতী বিস্ফোরণ, তার ঠিক পরপরই রিমোর্ট কন্ট্রোলের মাধ্যমে ইস্তানবুল স্টেডিয়ামের ঠিক বাইরে গাড়ি বোমা বিস্ফোরণ ঘটনো হয়৷ ঘটনায় সন্দেহভাজন ১০ জনকে আটক করেছে পুলিশ৷ তবে এখনও পর্যন্ত কোনও জঙ্গি গোষ্ঠী বিস্ফোরণের দায় স্বীকার করেনি৷ এবছরই বেশ কয়েকবার আইসিস ও কুর্দিশ জঙ্গি গোষ্ঠীর ঘটানো বিস্ফোরণে কেঁপে উঠেছে তুরস্কের বিভিন্ন শহর৷
ঘটনার কড়া নিন্দা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট তাইপ এরোদগান৷ তিনি বলেন, মূলত শহরবাসী ও নিরাপত্তারক্ষীদের টার্গেট করেই এই বিস্ফোরণ ঘটানো হয়৷
সর্বশেষ খবর
-
ঋতব্রতর ‘বিরোধী’ দলনেতা নির্বাচনকে চ্যালেঞ্জ করবে কালীঘাট? কল্যাণ বলছেন, ‘আদালতে প্রমাণ হবে’
-
নিজের রাজ্যের লিগেই অবিক্রীত রাহুল, আইপিএলে দারুণ ফর্ম সত্ত্বেও কেন এই অবস্থা?
-
প্রেমে প্রত্যাখ্যানের বদলা! অফিসে সহকর্মীদের সামনে তরুণীকে কুপিয়ে ‘খুন’ প্রাক্তন প্রেমিকের, প্রকাশ্যে ভিডিও
-
শুভেন্দুর পূর্ব মেদিনীপুর থেকে শুরু, প্রথম জেলা পরিষদ হাতছাড়া তৃণমূলের, পদ ছাড়লেন সভাধিপতি
-
সরকারি শিক্ষকরা প্রাইভেট টিউশন বন্ধ না করলে কড়া শাস্তি, নির্দেশিকা জারি শুভেন্দু সরকারের