Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

মিশর উপকূলে নৌকাডুবি, মৃত কমপক্ষে ২৯ জন

উদ্ধারকারী দল এখনও পর্যন্ত ১৫০ জন যাত্রীকে উদ্ধার করতে পেরেছেন বলে জানা গিয়েছে৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২২, ২০১৬, ১০:৫৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২২, ২০১৬, ১০:৫৮

options
link
মিশর উপকূলে নৌকাডুবি, মৃত কমপক্ষে ২৯ জন zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মিশরের উপকূলের কাছে উল্টে গেল একটি যাত্রীবাহী নৌকা৷ নৌ-দুর্ঘটনায় প্রাণ হারালেন কমপক্ষে ২৯ জন শরণার্থী৷

সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর, বুধবার মিশরীয়, সিরীয় ও আফ্রিকার ৬০০ জন শরণার্থীকে নিয়ে বেআইনিভাবে একটি নৌকা ভুমধ্যসাগর দিয়ে ইতালির দিকে যাত্রা শুরু করেছিল৷ যদিও নৌকাটি ইতালিতেই যাচ্ছিল কি না, তা এখনও পরিষ্কার নয়৷ কাফর-আল-শেখ উপকূলে এসে নৌকাটি ডুবে যায়৷ উদ্ধারকারী দল এখনও পর্যন্ত ১৫০ জন যাত্রীকে উদ্ধার করতে পেরেছে বলে জানা গিয়েছে৷ বাকিদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি৷ তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷

Advertisement

বেআইনিভাবে ইউরোপে প্রবেশ করার জন্য আগেও জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্রপথ বেছে নিয়েছেন শরনার্থীরা৷ গত জুনে গ্রিসের ক্রিট দ্বীপের কাছে নৌকাডুবিতে সলিল সমাধি হয়েছিল প্রায় ৩২০ জনের৷ চলতি বছর জানুয়ারি থেকে জুন পর্যন্ত ২,৮০০-র বেশি শরণার্থী প্রাণ হারিয়েছেন৷

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.