সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মিশরের উপকূলের কাছে উল্টে গেল একটি যাত্রীবাহী নৌকা৷ নৌ-দুর্ঘটনায় প্রাণ হারালেন কমপক্ষে ২৯ জন শরণার্থী৷
সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর, বুধবার মিশরীয়, সিরীয় ও আফ্রিকার ৬০০ জন শরণার্থীকে নিয়ে বেআইনিভাবে একটি নৌকা ভুমধ্যসাগর দিয়ে ইতালির দিকে যাত্রা শুরু করেছিল৷ যদিও নৌকাটি ইতালিতেই যাচ্ছিল কি না, তা এখনও পরিষ্কার নয়৷ কাফর-আল-শেখ উপকূলে এসে নৌকাটি ডুবে যায়৷ উদ্ধারকারী দল এখনও পর্যন্ত ১৫০ জন যাত্রীকে উদ্ধার করতে পেরেছে বলে জানা গিয়েছে৷ বাকিদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি৷ তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷
বেআইনিভাবে ইউরোপে প্রবেশ করার জন্য আগেও জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্রপথ বেছে নিয়েছেন শরনার্থীরা৷ গত জুনে গ্রিসের ক্রিট দ্বীপের কাছে নৌকাডুবিতে সলিল সমাধি হয়েছিল প্রায় ৩২০ জনের৷ চলতি বছর জানুয়ারি থেকে জুন পর্যন্ত ২,৮০০-র বেশি শরণার্থী প্রাণ হারিয়েছেন৷
সর্বশেষ খবর
-
নেতা-কর্মীদের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’, প্রত্যাহারের দাবিতে রেজিনগর থানার সামনে ধরনা হুমায়ুনের
-
চুলের ব্যবসায় চাপে বাংলা, বাজার দখলে এগিয়ে পড়শি দেশ
-
নিউটাউনে আদানিদের ২ হাজার শয্যার হাসপাতাল, ভিত্তিপ্রস্তর স্থাপন মুখ্যমন্ত্রীর
-
অসাংবিধানিক! সিএনএন-সহ ৩ সংবাদমাধ্যমের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ, আদালতে ধাক্কা ট্রাম্পের
-
দিলীপের মুখে জ্যোতি বসুর প্রশংসা! বললেন, ‘অন্তর্দ্বন্দ্বেই সিপিএম শেষ’