সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মালির সোনার খনিতে বড়সড় দুর্ঘটনা। গত শুক্রবার খনির একটি টানেলে ধস নামে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যান বহু শ্রমিক। প্রায় এক সপ্তাহ ধরে তাঁদের খোঁজে তল্লাশি শুরু উদ্ধারকারী দল। অবশেষে বুধবার ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে ৭৩টি দেহ।
সংবাদ সংস্থা এএফপি সূত্রে খবর, দক্ষিণ মালির (Mali) কঙ্গোবা শহরের একটি সোনার খনিতে ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটে গত সপ্তাহের শুক্রবার। তার পর চলছিল উদ্ধারকাজ। এই বিষয়ে ওই খনির এক আধিকারিক ওমার সিদিবে জানান, “ওইদিন খনিতে প্রচণ্ড জোরে কম্পন অনুভুত হয়। একটি টানেল ধসে যায়। সেই সময় অন্তত ২০০ জন শ্রমিক খনিতে কাজ করছিলেন। বুধবার আমাদের তল্লাশি শেষ হয়েছে। আমরা ৭৩ দেহ উদ্ধার করেছি।” সরকারিভাবেও মৃতদের তালিকা নিশ্চিত করা হয়েছে।
[আরও পড়ুন: লোহিত সাগরের ‘যুদ্ধে’ এবার চিন, ‘সংঘাত রুখতে’ই কি আসরে জিনপিং প্রশাসন?]
জানা গিয়েছে, সোনার খনির এই দুর্ঘটনা নিয়ে মঙ্গলবার একটি বিবৃতি দিয়েছিল মালি প্রশাসন। শ্রমিকদের মৃত্যুর খবর নিশ্চিত করলেও কোনও পরিসখ্যান দেওয়া হয়। বুধবার সরকারিভাবে মোট মৃতের সংখ্যা জানানো হয়। পাশাপাশি মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে সরকার। একই সঙ্গে আগামিদিনে খনিতে কাজ করার ক্ষেত্রে সকলকে প্রয়োজনীয় সুরক্ষাবিধি মেনে চলার অনুরোধও জানানো হয়েছে।
সর্বশেষ খবর
-
ভাড়ার অ্যাকাউন্টে দেশজুড়ে সাইবার জালিয়াতি! পার্ক স্ট্রিটের ব্যাঙ্কে ‘মিউল অ্যাকাউন্টের’ সন্ধান পেল পুলিশ
-
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সসম্মানে ফিরলেন বঙ্গবন্ধু, হাদির নাম মুছে ফিরছে শেখ মুজিবুর রহমান হল
-
শ্রীঘরে দুই বেয়াই! দু’বছর আগে নাবালিকার বিয়ে, কোলে ৬ মাসের শিশু, খবর পেতেই ‘অ্যাকশন’ পুলিশের
-
‘হিরো, আপনিই বাঁচিয়েছেন’, ককপিটে সতীর্থের ছুরিতে রক্তাক্ত হয়েও কর্তব্যে অবিচল ভারতীয় পাইলট
-
বার্বিকিউ কাণ্ড থেকে শিক্ষা! দার্জিলিং-কালিম্পংয়ে রেজিস্ট্রেশন ছাড়া কত হোমস্টে? রিপোর্ট চাইলেন মন্ত্রী