সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলছিল বিয়েবাড়ির অনুষ্ঠান৷ হইচই, খাওয়া-দাওয়া ঠিক যেন উৎসবের মেজাজ৷ কিন্তু মুহূর্তের মধ্যে সব শেষ৷ উৎসবের আনন্দ বদলে গেল বিষাদে৷ আফগানিস্তানের রাজধানী কাবুলে শনিবার রাতে এক বিস্ফোরণে কমপক্ষে ৪০ জনের মৃত্যু হয়েছে। আহত শতাধিক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
[আরও পড়ুন: জেসিকা লাল কাণ্ডের ছায়া, স্যান্ডুইচ দিতে দেরি করায় গুলিবিদ্ধ ওয়েটার]
শনিবার রাতের কাবুলের ওই বিয়েবাড়িতে অন্তত ১০০০জন আমন্ত্রিত ছিলেন৷ বিয়েবাড়িতে সংখ্যালঘু শিয়া হাজারা সম্প্রদায়ের লোকজনই জড়ো হয়েছিলেন। আচমকাই সেখানে প্রচণ্ড শব্দে বিস্ফোরণ হয়৷ বেশিরভাগ আমন্ত্রিতই মাটিতে লুটিয়ে পড়েন৷ আতঙ্কে দৌড়াদৌড়িও শুরু করেন অনেকেই৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধায় উদ্ধারকারী দল৷ জখম আমন্ত্রিতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ চিকিৎসকরা প্রথমেই জানিয়ে দেন কুড়িজন মারা গিয়েছেন৷ এরপর একে একে মৃত্যুর খবর আসতে থাকে৷ শেষ পাওয়া খবর অনুযায়ী মোট ৪০জনের মৃত্যু হয়েছে৷ আহতও হয়েছেন অন্তত শতাধিক৷ তাঁদের প্রত্যেকের অবস্থা অত্যন্ত সংকটজনক৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে৷
[আরও পড়ুন: ‘Neighbour First’ নীতিতে জোর, দু’দিনের ভুটান সফরে প্রধানমন্ত্রী মোদি]
বিয়েবাড়ির ভিতর ভিতর কীভাবে এমন বিস্ফোরণ ঘটল, তা নিয়ে ধন্দে পুলিশ। আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রকের মুখপাত্র নুসরত রহিমি বলেন, ‘‘বিস্ফোরণের কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে। তালিবান ও ইসলামিক স্টেট জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে৷’’ তাঁর ধারণা, কাবুলে সক্রিয় এই দুই জঙ্গি সংগঠনের সদস্যরাই হয়তো বিস্ফোরণের ঘটনায় জড়িয়ে থাকতে পারে। এর আগে গত ৭ আগস্ট কাবুলে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে৷ আফগানের নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে বোমা ছোঁড়া হয়৷ ওই নাশকতায় প্রাণ গিয়েছিল কমপক্ষে ১৪ জনের। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও বিয়েবাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনায় আতঙ্কিত প্রায় সকলেই৷
#UPDATE At least 40 people have been killed and more than 100 others are wounded in the blast at Kabul wedding, said sources: TOLOnews #Afghanistan https://t.co/GpsCoWesvM
— ANI (@ANI) August 18, 2019
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার