সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খোয়া যাওয়া শিশুকে অবশেষে সুস্থ স্বাভাবিক অবস্থায় পাওয়া গেল৷ কিন্তু শিশুটিকে যখন খুঁজে পাওয়া গেল তখন সে আর শিশু নেই৷ হয়ে উঠেছেন একজন পরিণত তরুণী৷ বয়স হয়ে গিয়েছে ১৮ বছর৷ অবশেষে ১৮ বছর পর ফ্লোরিডার পুলিশ হারিয়ে যাওয়া সদ্যোজাতর সন্ধান পেল৷ খোয়া যাওয়া শিশুর বর্তমান নাম কামিয়া মোবলে৷ গোটা বিষয়টি জানতে পেরে বেশ চমকেই রয়েছেন তিনি৷
কামিয়ার আসল পরিবারকে খবর দিয়েছে প্রশাসন৷ ১৮ বছর আগে হারিয়ে যাওয়া সন্তানকে খুঁজে পেয়ে স্বভাবতই ভীষণ খুশি তাঁর পরিবার৷ ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাঁকে খুঁজে পাওয়া গিয়েছে বলে জানিয়েছে জ্যাকসনোভিলের শেরিফ মাইক উইলিয়াম৷
১৮ বছর আগে সদ্যোজাতকে হাসপাতাল থেকে চুরি করার ঘটনায় যুক্ত থাকার অভিযোগে এক মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ ৫১ বছর বয়সি গ্লোরিয়া উইলিয়ামসকে সাউথ ক্যারলিনাকে থেকে গ্রেপ্তার করা হয়েছে৷
১৮ বছর পর নিজের পরিবারকে খুঁজে পেয়ে খুবই অবাক হয়ে রয়েছেন কামিয়া৷ বহু অজানা প্রশ্নের উত্তরই এখন খুঁজে বেড়াচ্ছেন তিনি৷
সর্বশেষ খবর
-
‘নতুন জেল বানাতে হবে’, তৃণমূল নেতাদের গ্রেপ্তারিতে কটাক্ষ দিলীপের
-
বন্দুক দেখিয়ে ইট চুরি! এবার অনুব্রতর বিরুদ্ধে এফআইআর শান্তিনিকেতন থানায়
-
মাছ থেকে মার্কস! রেজ্জাকের শিষ্য কীভাবে হয়ে ওঠেন মমতার আস্থাভাজন? শওকতের উত্থান যেন চিত্রনাট্য
-
ইন্টারনেট টিভি নিয়ন্ত্রণের পরিকল্পনা ট্রাই-এর, প্রতিবাদে সরব ওটিটি সংস্থাগুলি
-
ইউসুফের কাছে মমতার ‘ইস্তফা’ বার্তা পৌঁছে দেন? সৌরভ বলছেন, ‘ভুয়ো খবর’