Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ১৩ জুন ২০২৬

বিদায় নিচ্ছে শীত, বসন্ত উৎসবে মাতল ঢাকা বিশ্ববিদ্যালয়

রঙের বাহার নিয়ে হাজির ঋতুরাজ বসন্ত।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৩, ২০১৮, ১৩:৩৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৩, ২০১৮, ১৩:৩৫

options
link
বিদায় নিচ্ছে শীত, বসন্ত উৎসবে মাতল ঢাকা বিশ্ববিদ্যালয় zoom

সুকুমার সরকার, ঢাকা: শীতবুড়ির দাপট শেষ। রঙের বাহার নিয়ে হাজির ঋতুরাজ বসন্ত। তাই বসন্তকে বরণ করে মঙ্গলবার, পয়লা ফাল্গুন উৎসবে মাতল বাংলাদেশ।

[কনে না কেক? ডিজাইনারের কীর্তিতে তাক লাগল বিশ্ববাসীর]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ঋতুরাজ বসন্ত উদযাপন চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ভবনে। এদিন চারুকলা বকুলতলায় গিটারের মুর্ছনায় বসন্ত উৎসবের উদ্বোধনী পর্বের সূচনা হয়। ‘এসো মিলি প্রাণের উৎসবে’ স্লোগানে ‘বসন্ত উৎসব ১৪২৪’-এর আয়োজন করেছে জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদ। চারুকলা সেজেছে বাসন্তী সাজে। লাল, হলুদ, বাসন্তী-সহ নানা রঙের পাঞ্জাবি আর ফতুয়া পড়েছেন যুবকরা। আর যুবতীরা এসেছেন লাল-হলুদ-বাসন্তী শাড়ি পড়ে, সঙ্গে খোঁপায় গাঁদা ফুল। বসন্ত উৎসবের দ্বিতীয় পর্ব বিকেল সাড়ে ৩টায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বকুলতলা, বাহাদুর শাহ পার্ক, ধানমণ্ডির রবীন্দ্র সরোবর মঞ্চে একযোগে অনুষ্ঠান চলবে।

হালে শহরের যান্ত্রিকার আবেগহীন সময়ে বসন্ত যেন কেবল বৃক্ষেরই, মানুষের আবেগে নাড়া দেয় কমই। সকাল ও বিকেল দুই পর্বে বিভক্ত করা হয়েছে অনুষ্ঠানসূচি। সকালের আয়োজনে-সংগীত, দলীয় নৃত্য, বসন্ত কথনপর্ব, প্রীতিবন্ধনী বিনিময়, আবির বিনিময়, দলীয় সংগীত, আবৃত্তি, একক আবৃত্তি ও একক সংগীত। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একুশে পদক ও স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত আবৃত্তিকার সৈয়দ হাসান ইমাম।

[৭১ জন যাত্রীকে নিয়ে ভেঙে পড়ল রুশ বিমান, সকলেরই মৃত্যুর শঙ্কা]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.