সুকুমার সরকার, ঢাকা: গ্রেপ্তার গুলশান হামলার অন্যতম পান্ডা রাজীব গান্ধী ওরফে জাহাঙ্গীর আলম৷ শুক্রবার রাত সাড়ে ১১টায় তাকে টাঙ্গাইল থেকে গ্রেফতার করা হয়। রাজধানী ঢাকার অভিজাত পল্লি গুলশানের হোলি আর্টিজান রেস্টুরেন্ট ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় হামলার ঘটনায় মূল পরিকল্পনাকারীদের মধ্যে একজন আলম৷
শনিবার বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে জানানো হয়, জঙ্গি সংগঠনটির উত্তরাঞ্চলীয় এই কমান্ডারের আসল নাম জাহাঙ্গীর আলম। সে ‘রাজীব গান্ধী’ ওরফে ‘সুভাষ গান্ধী’ ওরফে ‘গান্ধী’ নামে দেশের উত্তরাঞ্চলে একাধিক নাশকতামূলক কাণ্ডের সঙ্গে যুক্ত৷ ধৃত ‘গান্ধী’ নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির উত্তরাঞ্চলীয় কমান্ডার৷ পাশাপাশি নাটোর জেলা থেকে ফজলুর রহমান নামের এক জেএমবি জঙ্গিকে অস্ত্রশস্ত্রসহ আটক করেছে পুলিশ৷ তার কাছ থেকে চারটি পিস্তলসহ বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়।
গত বছরের পয়লা জুলাই ঢাকার অভিজাত গুলশন এলাকায় ক্যাফে আর্টিজানে ঢুকে এলোপাথাড়ি গুলি চালিয়ে ১৮ জন বিদেশি-সহ ২০ জন পণবন্দিকে হত্যা করে জঙ্গিরা৷ গত এক দশকে এর চেয়ে নৃশংস জঙ্গি হানা দেখেননি সে দেশের মানুষ৷ হামলার দায় স্বীকার করে ইসলামিক স্টেট জঙ্গিরা৷ আইএস পতাকা-সহ হামলাকারী জঙ্গিদের ছবিও পোস্ট করে ইসলামিক স্টেট৷
গুলশানে হামলার নেপথ্যে জামাতের ‘বৃহত্তর বাংলাদেশ’ গঠন!
এ রাজ্যেই গা ঢাকা দিয়েছে গুলশান হামলার মূলচক্রী!
গুলশান হামলায় ধৃত অধ্যাপকের ভূমিকা স্পষ্ট
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার