Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৬ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২ জুলাই ২০২৬

বাংলাদেশে হিন্দু পরিবারের উপর হামলা, পোড়ানো হল বাড়ি

ঘটনায় ১০ জন আহত হয়েছেন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৭, ২০১৭, ১২:৫০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৭, ২০১৭, ১২:৫০

options
link
বাংলাদেশে হিন্দু পরিবারের উপর হামলা, পোড়ানো হল বাড়ি zoom
প্রতীকী ছবি

সুকুমার সরকার, ঢাকা: রাজধানী ঢাকা থেকে ৮০ কিলোমিটার দূরে ফরিদপুর জেলার ভাঙা উপজেলার খাটরা গ্রামে সংখ্যালঘু হিন্দু পরিবারের ওপর হামলা হয়েছে। হামলায় হিন্দু পরিবারের ১০ জন আহত হয়। তাদের ঘরে আগুন লাগানো হয়। স্থানীয় জনতা ও ভাঙা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলায় আহত হয় নির্মল বিশ্বাস, পূর্ণ বিশ্বাস, পরেশ বিশ্বাস, কানন বালা, শ্রীদাম বিশ্বাস, ঝুমু বিশ্বাস, সুরেশ বিশ্বাস-সহ আরও অনেকে। আহতদের সদরপুর ও স্থানীয় ক্লিনিকে চিকিৎসা করা হয়। এ ঘটনায় পুলিশ পরিস্থিতি শান্ত রাখতে আফতাব হাওলাদার, জাহাঙ্গির হাওলাদার ও তামিম হাওলাদারকে আটক করে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। জমি কেনা-বেচা নিয়ে বেশ কিছুদিন ধরে মামলা-মোকদ্দমা-সহ নিখিল বিশ্বাসের সঙ্গে ওই এলাকার হাফেজ হাওলাদার, লিঠু হাওলাদারের ঝামেলা চলছিল। এনিয়ে একাধিকবার সালিশিও হয়। মঙ্গলবার লিঠু হাওলাদার ও হাফেজ হাওলাদার-সহ ২০/২৫ জন জমি দখল করতে গেলে ব্যাপক মারামারি হয় দু’পক্ষের মধ্যে। বাড়িতেও আগুন লাগানো হয়।

অন্যদিকে, কল্পনা চাকমা অপহরণের বিশ বছর পূর্তির কর্মসূচির মিছিলকে কেন্দ্র করে খাগড়াছড়ি শহরে ইউপিডিএফ সমর্থিত হিল উইমেন্স ফেডারেশন ও আইন-শৃঙ্খলা বাহিনীর মধ্যে সংঘর্ষ হয়। বুধবার জেলা শহরের স্বনির্ভর এলাকায় এ ঘটনার পর মানিকছড়ি ও রামগড়ে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আইন-শৃঙ্খলা বাহিনী হিল উইমেন্স ফেডারেশনের ১১ জনকে আটক করেছে। পুলিশের দাবি, হিল উইমেন্স ফেডারেশনের নেতা-কর্মীদের হামলায় আইন-শৃঙ্খলা বাহিনীর নয় সদস্য আহত হয়েছেন। অন্যদিকে বিক্ষোভ মিছিলে পুলিশ-বিজিবির হামলা ও ধরপাকড়ের অভিযোগ করছে হিল উইমেন্স ফেডারেশন। ১৯৯৬ সালের ১১ জুন রাতে রাঙামাটির বাঘাইছড়ির বাড়ি থেকে ধরে নিয়ে যাওয়া হয় এই পাহাড়ি নেত্রীকে। এরপর তার আর কোনও সন্ধান পাওয়া যায়নি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.