Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
Pakistan

উঠল ১৯ বছরের নিষেধাজ্ঞা! পাকিস্তানে ফিরল বসন্ত উৎসব, ফের আকাশে ঘুড়ির মেলা

কেন নিষিদ্ধ হয়েছিল এই উৎসব? কেনই বা তা ফিরিয়ে আনা হল?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ১৮:৪২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ১৮:৪২

options
link
উঠল ১৯ বছরের নিষেধাজ্ঞা! পাকিস্তানে ফিরল বসন্ত উৎসব, ফের আকাশে ঘুড়ির মেলা zoom

‘আজি বসন্ত জাগ্রত দ্বারে’। এদেশে এখনও অবশ্য শীত পুরোপুরি বিদায় নেয়নি। কিন্তু প্রতিবেশী দেশ পাকিস্তান এখনই মেতেছে বসন্ত উৎসবে। শুক্রবার থেকে শুরু হল তিনদিন ব্যাপী উৎসব। নাসিরুদ্দিন শাহ, আমির খান, বিনোদ খান্না, রেখার মতো বলিউড তারকারা একসময় এই বসন্ত উৎসবে যোগ দিতেন। কিন্তু ১৯ বছর ধরে নিষিদ্ধ ছিল লাহোরের বসন্ত উৎসব। অবশেষে উঠেছে সব নিষেধাজ্ঞা। শুরু হয়ে গিয়েছে বসন্তকে স্বাগত জানানোর উৎসব। আকাশ ছেয়েছে ঘুড়িতে!

কিন্তু কেন নিষেধাজ্ঞা জারি হয়েছিল? ২০০৭ সালে লাহোর ও পাঞ্জাব প্রদেশে এই উৎসব বন্ধ করে দেয় প্রশাসন। নেপথ্যে কারণ ছিল চিনা মাঞ্জায় বহু মানুষের প্রাণ হারানো কিংবা গুরুতর জখম হওয়া। উৎসবের সময় গুলিবর্ষণ কিংবা বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনাগুলোও উদযাপনে বিঘ্ন ঘটিয়েছে।

Advertisement

১৯ বছর ধরে নিষিদ্ধ ছিল লাহোরের বসন্ত উৎসব। অবশেষে উঠেছে সব নিষেধাজ্ঞা। শুরু হয়ে গিয়েছে বসন্তকে স্বাগত জানানোর উৎসব। আকাশ ছেয়েছে ঘুড়িতে!

ভারতীয় উপমহাদেশের হিন্দু কৃষি ও সুফি ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে রয়েছে জড়িত বসন্ত উৎসবের আগমন! একটা দীর্ঘ সময় ধরে ধরে রং ও আনন্দের উৎসবে শামিল হতেন লাহোরিরা। কিন্তু প্রায় দুই দশক ধরে লাহোরে ঘুড়ি ওড়ানো নিষিদ্ধ থাকায় কেবলই ছবি ও গল্পের মাধ্যমেই একটি প্রজন্ম বসন্ত উৎসবকে চিনেছে। কিন্তু এবার নব্য প্রজন্মও শামিল ঘুড়ির লড়াইয়ে। ছাদ ও উঠোন ভরেছে মানুষে। হাস্যমুখ যুবক-যুবতীদের হুল্লোড়ে বসন্তের আগমনী সুর বেজে উঠছে। শোনা যাচ্ছে সমবেত ‘ভোকাট্টা’ ধ্বনি।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মারিয়াম নওয়াজ শরিফ এক্স হ্যান্ডলে জানিয়েছেন, ‘২৫ বছর পর বসন্ত উৎসব প্রাণ ফিরে পাওয়ায় লাহোরের আকাশে ঘুড়ি ফিরে এসেছে! এ এক উদযাপন সংস্কৃতি, রং এবং সম্প্রদায়ের! আসুন আমরা সবাই দায়িত্বের সঙ্গে সবাই মিলে এই উৎসবে অংশ নিই। সমস্ত নিরাপত্তা বিধি মেনে চলি এবং এই বসন্তকে সবার জন্য নিরাপদ করে তুলি।’ বলে রাখা দরকার, এবছর উৎসব শুরু হতে না হতেই কিন্তু মৃত্যুর ঘটনা ঘটেছে। এক যুবক বৈদ্যুতিন তার থেকে ঘুড়ি নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গিয়েছেন। তাই উৎসবে সম্মতি দিলেও কড়া নিয়ম চালু করা হয়েছে। ইতিমধ্যেই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে আইন না মানায়।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.