সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বার্লিনে ক্রিসমাস মার্কেটে হত্যালীলায় অভিযুক্ত জঙ্গিকে নিকেশ করা হয়েছে বলে জানানো হল ইতালীয় সংবাদ সংস্থার তরফে৷ ক্রিসমাস মার্কেটে ১২ জন মানুষকে ট্রাকের চাকায় পিষে মারার ঘটনায় অভিযুক্ত ছিল আনিস আমরি৷ আর এই তিউনেশিয়ার যুবককেই মিলানে গুলি করে হত্যা করা হয়েছে বলে খবর৷
এদিন ইতালির মার্কো মিন্নিতি সাংবাদিক সম্মেলনে এই কথা জানিয়েছেন৷ জানা গিয়েছে, রাত তিনটের সময় রুটিন তল্লাশি চলছিল রাস্তায়৷ সেই সময়ই আনিসের গাড়ি আটকায় পুলিশ৷ অভিযোগ, সঙ্গে সঙ্গে পিস্তল বের করে আনিস। এরপরই পুলিশের সঙ্গে তার গুলিযুদ্ধ বেধে যায়। এরপরই পরই, পুলিশের গুলিতে মৃত্যু হয় আনিসের।
প্রসঙ্গত, গত সোমবার এই হামলার পর থেকেই ফেরার ছিল আনিস৷ তার পরিবারের তরফ থেকে জানানো হয়েছে, গত সাত বছর ধরে সে পরিবারে সঙ্গে যাবতীয় সম্পর্ক ছিন্ন করে দিয়েছিল৷ বার্লিন হামলার দায় স্বীকার করেছে আইএসআইএস৷
সর্বশেষ খবর
-
ঘণ্টাধ্বনির সঙ্গে মিশে যায় আজান, বাংলার সাড়ে ৩০০ বছরের পুজোয় অটুট সম্প্রীতি
-
মহালয়ায় ইডেনের মেগা ইভেন্টে নেই মোদি! শেষ মুহূর্তে সূচি বদল, থাকতে পারেন কারা?
-
সৌরভের ‘বিগ বস বাংলা’ স্ক্রিপ্টেড? চর্চার মাঝে মুখ খুললেন দ্বিতীয় সিজনের প্রতিযোগী শিলাজিৎ
-
একাই ১৯৮ মুসলিম ভোটারের নাম কাটার আবেদন, বিজেপি নেতাকে গ্রেপ্তার করল পুলিশ
-
রেজিস্ট্রেশন, নাম যাচাই না করে নিয়োগ নয়! ভুয়ো চিকিৎসক ধরতে একাধিক নির্দেশিকা রাজ্যের