সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যে সেলফি জনপ্রিয়তা দিয়েছিল, সেই সেলফি তুলতে গিয়েই মৃত্যু হল পর্বতারোহী গিগি ইউরের। সোশ্যাল মিডিয়ায় তিনি ‘বিকিনি ক্লাইম্বার’ নামে পরিচিত। জনপ্রিয়তা অর্জনে অভিনব এক পদ্ধতি বেছে নিয়েছিলেন তাইওয়ানের এই যুবতী। দেশের একাধিক পর্বত শিখরে উঠেছিলেন বিকিনি পরে৷ সেখানে তুলেছিলেন সেলফি৷ যা তাঁকে পরিচিতির শিখরে পৌঁছে দিয়েছিল।
[আমেরিকার সঙ্গে বাণিজ্য যুদ্ধের জের, একধাক্কায় অনেকটাই কমল চিনের আর্থিক বৃদ্ধির হার ]

গত চার বছরে একশোর-ও বেশি শৃঙ্গজয় করেছেন গিগি। প্রতিবারই জয়ের প্রমাণস্বরূপ পর্বত শিখরে বিকিনি পরা সেলফি পোস্ট করেছেন গিগি। আবহাওয়ার নিয়মে তাপমাত্রা হিমাঙ্কের নিচে নামলেও পর্বত শিখরে তাঁর পোশাকের কখনও পরিবর্তন হয়নি। বদলেছে কেবল বিকিনির রং ও ডিজাইন। শুধুমাত্র পর্বত শিখরে পরার জন্যই তাঁর সংগ্রহে ছিল ৯৭টি বিকিনি। একের পর এক সাফল্যের পর হঠাৎই ছন্দপতন। তাল কাটল গিরির সাফল্যের৷ জানা গিয়েছে, গত শনিবার পর্বত শিখর থেকে ১০০ ফুট নিচে পড়ে যান তিনি। পড়ে যাওয়ার খবরটিও তিনি’ই প্রথম সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। জানান, শরীরের নিচের অংশে চোট লেগেছে, ফলে নড়াচড়া করতে পারছেন না। হাত সক্রিয় রয়েছে৷ তাই অনুরাগীদের সঙ্গে যোগাযোগ করার ক্ষমতা রয়েছে।
[মানচিত্র থেকে মুছে দেওয়া হবে ইজরায়েলকে, হুমকি ইরানের]
গিগির দুর্ঘটনার খবর পেয়েই তাঁকে উদ্ধারে পৌঁছায় হেলিকপ্টার৷ যায় উদ্ধারকারী দল। কিন্তু বাদ সাধে প্রকৃতি। খারাপ আবহাওয়ার কারণে ফিরে আসতে হয় হেলিকপ্টারকে। সোমবার উদ্ধারে গিয়ে গিগির নিথর দেহ দেখতে পান উদ্ধারকারীরা। তাঁর অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে গুণমুগ্ধ ভক্তরা। সাম্প্রতিক কালে সোশ্যাল মিডিয়ায় এক অন্যতম প্রসিদ্ধ মহিলা বলে গিগিকে অভিহিত করেছে তাঁর অ্যাডভেঞ্চারপ্রেমী অনুগামীরা৷
সর্বশেষ খবর
-
পাকিস্তানের চিন্তা বাড়িয়ে সিন্ধুতে বড় চাল ভারতের! লাদাখে প্রথম বাঁধ বানাল নয়াদিল্লি
-
‘ডাকাতের গ্রাম’ থেকে এবার ডাক্তার! কালিমুল্লাহর নিট সাফল্যে ‘বদনাম’ ঘোচানোর স্বপ্ন বাঁকুড়ার মুক্ষ্যাপাড়ায়
-
রাষ্ট্রসংঘের নতুন বিশ্ব মানচিত্রকে সমর্থন করেও হুঁশিয়ারি ভারতের, কোথায় আপত্তি দিল্লির?
-
ধর্মের নামে সুড়সুড়ি! তৃণমূলের কালীঘাটপন্থী নেতাকে গো-ব্যাক স্লোগান, পার্টি অফিস ভাঙচুর
-
বারাসতে ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা, মোতায়েন ১১০০ পুলিশ কর্মী, সমর্থকদের জন্যও কঠিন বিধিনিষেধও