Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৬ আশ্বিন ১৪৩৩
  • শনিবার
  • ৩ অক্টোবর ২০২৬
Pakistan

সপ্তাহের ব্যবধানে ফের বিস্ফোরণে কাঁপল পাকিস্তান, পুলিশ চৌকিতে হামলায় মৃত অন্তত ১১

ডেরা ইসমাইল খান শহরের এক পুলিশ চৌকিতে বিস্ফোরণের জেরে এখনও পর্যন্ত ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মৃতদের মধ্যে ৭ জন পুলিশকর্মী বলে জানা যাচ্ছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৬, ২০২৬, ২০:০৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৬, ২০২৬, ২০:০৬

options
link
সপ্তাহের ব্যবধানে ফের বিস্ফোরণে কাঁপল পাকিস্তান, পুলিশ চৌকিতে হামলায় মৃত অন্তত ১১ zoom
এআই ছবি।
Advertisement

মাত্র এক সপ্তাহের ব্যবধানে ফের ভয়ংকর বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান। এবারও ঘটনাস্থল খাইবার পাখতুনখোয়া প্রদেশ। শনিবার এই প্রদেশের ডেরা ইসমাইল খান শহরের এক পুলিশ চৌকিতে বিস্ফোরণের জেরে এখনও পর্যন্ত ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন অন্তত ৩০ জন। মৃতদের মধ্যে ৭ জন পুলিশকর্মী বলে জানা যাচ্ছে। এই হামলার দায় স্বীকার করেছে, তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)।

পুলিশ সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, খাইবার পাখতুনখোয়ার ডেরা ইসমাইল খান শহরের এক পুলিশ চৌকিতে ঢুকে পড়ে বিস্ফোরক বোঝাই একটি। যার জেরে ভয়ংকর বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। জানা যাচ্ছে, বিস্ফোরণের পর গুলির শব্দও শোনা যায়। ফলে অনুমান করা হচ্ছে, জঙ্গিরা দল বেঁধে পরিকল্পনা সাজিয়ে এই হামলা চালিয়েছে। এই সন্ত্রাসী হামলায় মৃত্যু হয় ১১ জনের। যার মধ্যে ৭ জন নিরাপত্তাবাহিনীর সদস্য। হামলার জেরে আহত হয়েছে আরও ৩০ জন। আহতদেরও একটা বড় অংশ নিরাপত্তাবাহিনীর সদস্য বলে জানা গিয়েছে। এদিকে হামলার পরপরই এই বিস্ফোরণের দায় স্বীকার করেছে, পাক জঙ্গি সংগঠন টিটিপি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ইবার পাখতুনখোয়ার ডেরা ইসমাইল খান শহরের এক পুলিশ চৌকিতে ঢুকে পড়ে বিস্ফোরক বোঝাই একটি। যার জেরে ভয়ংকর বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা।

পাকিস্তানে অবশ্য এই ঘটনা নতুন নয়, গত ১৮ সেপ্টেম্বর জুম্মাবারে ভয়ংকর জঙ্গি হামলার ঘটনা ঘটেছিল খাইবার পাখতুনখোয়ার কোহাটে। বিস্ফোরকবোঝাই একটি গাড়ি ‘ওল্ড পুলিশ লাইনস’-এর গেটে ধাক্কা দিলে বিস্ফোরণ ঘটে। এবং এরপরই গোলাগুলির ঘটনা ঘটে। সেই হামলায় ৩০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছিল। এবারও মৃতের সংখ্যা ব্যাপক বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, খাইবার পাখতুনখোয়া প্রদেশে বিদ্রোহী তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-র সঙ্গে পাক সেনার সংঘর্ষ বছরভর লেগে রয়েছে। বিদ্রোহীদের দাবি, পাকিস্তানে তারা অবহেলিত। স্বাধীন খাইবার পাখতুনখোয়ার স্বপ্ন দেখে তারা। অন্যদিকে পাক সেনার দাবি, আফগান মদতে পাকিস্তানকে অস্থির করছে জঙ্গিরা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.